News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক ও সম্পত্তির সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে খুন, আত্মসমর্পণ
Image

পারিবারিক ও সম্পত্তির সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে খুন, আত্মসমর্পণ

আগরতলা, ২৭ এপ্রিল: পারিবারিক ও সম্পত্তির সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। অভিযুক্ত ভগ্নিপতি থানায় আত্মসমর্পণ করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। 

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে উদয়পুরের কিল্লা থানার কাইপেঙবুলাই এলাকায় অনিল কুমার জমাতিয়ার স্ত্রী পরিকল্পিতভাবে তার ভাই পদ্ম কুমার জমাতিয়াকে ফোন করে তাদের বাড়িতে আনে। ঘটনার সময় মহিলা ঘরের ভিতরে রান্না করছিল। অপরদিকে অনিল কুমার জমাতিয়া উঠোনে বসে রয়েছিল। আচমকা শ্যালক পদ্মা কুমার জমাতিয়া তার সাত আট জন সহযোগীকে নিয়ে বাড়িতে ঢুকে অনিল কুমার জমাতিয়াকে বেধড়ক মারধর করে। চিৎকারে আশপাশের লোকজন ও আত্মীয়-স্বজনরা ছুটে আসলে অভিযুক্তরা বাড়ি থেকে পালিয়ে যায়। আহত অনিল কুমার জমাতিয়াকে কিল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা সংকটজনক হওয়ায় সেখান থেকে তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তার স্ত্রী তাকে জেলা হাসপাতালে নিয়ে যায়নি। সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসে। রাতেই বাড়িতে বিনা চিকিৎসায় অনিল কুমার জমাতিয়ার মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র  উত্তেজনা দেখা দেয়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে সেখান থেকে মৃত উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়।  

পুলিশ এ ব্যাপারে হত্যা সংক্রান্ত একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে। এদিকে পরিস্থিতি ব্যাগতিক দেখে অভিযুক্ত শ্যালক পদ্ম কুমার জমাতিয়া থানায় আত্মসমর্পণ করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

ReplyReply to allForwardAdd reaction

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top