News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খোয়াই নদীতে স্নান করতে গিয়ে পা পিছলে জলে তলিয়ে গেল ব্যক্তি
Image

খোয়াই নদীতে স্নান করতে গিয়ে পা পিছলে জলে তলিয়ে গেল ব্যক্তি

আগরতলা, ২৭ এপ্রিল : খোয়াই নদীতে স্নান করতে গিয়ে পা পিছলে জলে তলিয়ে গেল এক ব্যাক্তি।ওই ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে। নিখোঁজ ব্যাক্তির খোঁজে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর ও স্থানীয়দের তল্লাশীভিযান চলছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে গিয়েছে দীপক দাস(৪৫ ) নামে এক ব্যক্তি। আজ দুপুরে ওই ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য ছাড়িয়েছে। হঠাৎই জলে ডুবে যায় বলে এলাকাবাসী সুত্রে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া দমকল দপ্তরের কর্মীরা। খবর লেখা পর্যন্ত দমকল দপ্তরের কর্মী এবং স্থানীয় এলাকার যুবকরা জলে ডুবে যাওয়া দীপক দাস কে উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানিয়েছন, দীপক দাস চাকমাঘাট এলাকার স্থায়ী বাসিন্দা হলেও কাজের সূত্রে আগরতলায় থাকতেন। গতকাল ভোট দেওয়ার জন্যই বাড়িরে এসেছিলেন। আজ দুপর নাগাদ নদীতে স্নান করতে গিয়েই নিখোঁজ হয়ে যায়।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top