News Flash

  • Home
  • দেশ
  • মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, রক্ষা পেলেন ৩৬ জন যাত্রী
Image

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, রক্ষা পেলেন ৩৬ জন যাত্রী

মুম্বই, ২৭ এপ্রিল (হি.স.): অত্যধিক গরমের মধ্যেই মহারাষ্ট্রে আগুনে পুড়ে গেল একটি বাস। শনিবার ভদগাঁও-এর কাছে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের পর একটি বেসরকারি বাসে আগুন ধরে যায়। ওই বাসে কমপক্ষে ৩৬ জন যাত্রী ছিলেন, আগুন ধরে যাওয়া মাত্রই দ্রুত বাস থেকে নেমে পড়েন সমস্ত যাত্রীরা। অল্পের জন্য সবাই রক্ষা পেয়েছেন।

যাত্রীরা সময়ের মধ্যে নেমে যাওয়ার পরই বাসটি রাস্তার মাঝখানে দাউদাউ করে জ্বলতে থাকে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। ততক্ষণে গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা এসে আগুন নিভিয়েছেন, কিন্তু বাসটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি।

Releated Posts

ওনাম স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভে কেরলে ২,৩৩২ মামলা, গ্রেফতার ৭১৫

তিরুবনন্তপুরম, ৮ আগস্ট (আইএএনএস): ওনাম উৎসবের আগে কেরলে অবৈধ মদ, স্পিরিট, মাদক এবং তামাকজাত পণ্যের বিরুদ্ধে অভিযান আরও…

ByByNews Desk Aug 8, 2026

সরকার দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে, তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ঝাড়খণ্ডের পড়ুয়া প্রতিনিধি দল

রাঁচি, ৮ আগস্ট (আইএএনএস): জেএমএম-নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকারের সঙ্গে জেপিএসসি-জেএসএসসি অ্যাসপির্যান্ট ন্যায় মঞ্চের পড়ুয়াদের দ্বিতীয় দফার বৈঠকের পর প্রতিনিধি…

ByByNews Desk Aug 8, 2026

আরবিআই-শহর সমবায় ব্যাঙ্কগুলির আরও ঘনিষ্ঠ সহযোগিতার পক্ষে অমিত শাহ, পুরনো ধারণা ছাড়ার আহ্বান

মুম্বই, ৮ আগস্ট (আইএএনএস): শহর সমবায় ব্যাঙ্কগুলির (ইউসিবি) উন্নয়নে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) সাম্প্রতিক বছরগুলিতে সহযোগিতামূলক মনোভাব…

ByByNews Desk Aug 8, 2026

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top