ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শাহরুখ, চিরঞ্জিতের দুর্দান্ত বোলিং। শতদল কুপোকাৎ, অল্পতেই নক আউট। ৮ উইকেটে সহজ জয় ছিনিয়ে সংহতি তপন স্মৃতি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে জয়নগর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে। আরও ঘটনা, তপন স্মৃতি নক আউট ক্রিকেট টুর্ণামেন্টে এগারোর পরিবর্তে নয়জন ক্রিকেটার খেললো শতদল সংঘের পক্ষে। নজিরবিহীন ঘটনা। এগারোর পরিবর্তে নয়জন ক্রিকেটার খেললো শতদলের হয়ে। বিপক্ষ শিবির সংহতি ক্লাব। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে এই ম্যাচে সংহতি শিবির দাপট খাটিয়ে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো শতদল সংঘকে। ৫০ ওভারের ম্যাচে মাত্র ৯.৩ ওভার খেললো শতদল সংঘ। এতে ৮ উইকেট হারিয়ে দলের স্কোর পৌঁছায় মাত্র ২৮ রানে। একমাত্র সফল ব্যাটসম্যান বলতে ভিকি সাহা। তার ব্যাট থেকে দল পেলো ১১ রান। আর একজন ব্যাটসম্যান ও দুঅংকের স্কোর গড়তে পারেনি। বলে সংহতির পক্ষে শারুখ হোসেন ১৯ রানে ৪টি, চিরঞ্জিত পাল ৩ রানে ৩টি এবং পূজন দেবনাথ ৬ রানে ১ টি উইকেট ভেঙে দেয় শতদলের। পাল্টা খেলতে নেমে সংহতি দল মাত্র ৭.৫ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে পূজন দেবনাথ ১১, অয়ন রায় ৮, শারুখ হোসেন ৮ রানে অক্ষত থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হলো। দুর্দান্ত বোলিং এর স্বীকৃতি হিসেবে শাহরুখ হোসেন পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

শাহরুখ, চিরঞ্জিতের বোলিংয়ে সহজ জয় সংহতির, নকআউট শতদলের
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















