News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের দৌসা জেলায় একটি গাড়ির ধাক্কায় ফুটপাতে ঘুমন্ত অবস্থায় মৃত ৩, আহত ৮
Image

রাজস্থানের দৌসা জেলায় একটি গাড়ির ধাক্কায় ফুটপাতে ঘুমন্ত অবস্থায় মৃত ৩, আহত ৮

দৌসা, ২৬ এপ্রিল (হি.স.) : রাজস্থানের দৌসা জেলায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দৌসা জেলার মাহওয়া শহরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ফুটপাতে ঘুমন্ত অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে। ৮ জন গুরুতর আহত হয়েছেন। দুইজন আহত ব্যক্তি মাহওয়ার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং গুরুতর আহত ৬ জনকে জয়পুরে রেফার করা হয়েছে। নিহত ও আহত সকলেই ফুটপাতের বাসিন্দা ছিলেন। পুলিশ গাড়িটিকে নিজেদের হেফাজতে নিয়েছে।

হেড কনস্টেবল ব্রিজ কিশোর জানান, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে পুলিশ ঘটনার খবর পায়। তিনি জানিয়েছেন, গাড়ির চালক দ্রুত গতিতে এসে ১১ জন ফুটপাতের বাসিন্দাকে পিষে দেয়। তাদের মধ্যে ৩ জনের মৃত্যু ঘটে। ৮ জন আহত হন। দুর্ঘটনার পর চালক গাড়িটিকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়িটি হেফাজতে নিয়েছে। অভিযুক্ত চালককে খুঁজছে পুলিশ।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top