News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ার পাত্রসায়রে নির্বাচনী প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো
Image

বাঁকুড়ার পাত্রসায়রে নির্বাচনী প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো

বাঁকুড়া, ২৬ এপ্রিল (হি.স.) : বাঁকুড়ার পাত্রসায়রে নির্বাচনী প্রচারে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী ৭ মে পাত্রসায়র স্টেশন মাঠে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন।

২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি হারানো এবং ঘুষের বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার মত দুর্নীতিতে দল জড়িয়ে পড়ার পর দলনেত্রী কি বক্তব্য রাখবেন সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। পাত্রসায়রে দলীয় প্রার্থী সুজাতা মন্ডলের মত তিনিও কি সরব হবেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর পারিবারিক বিষয়ে। সেদিকেই লক্ষ্য সকলের।

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মন্ডলের নির্বাচনী প্রচার শুরু হতেই তিনি তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁকে উদ্দেশ করে চরিত্রহীন, লম্পট বলেন। সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও সৌমিত্র খাঁয়ের নাম না করে নানা বিষয়ে প্রকাশ্যে সরব হতে শোনা যায়।

Releated Posts

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026

ঘুষ মামলায় রেলের পণ্য ক্লার্ককে চার বছরের কারাদণ্ড, জরিমানাও করল সিবিআই আদালত

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ঘুষ নেওয়ার মামলায় উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার দরিয়াপুর জংশন রেলস্টেশনের তৎকালীন গুডস ক্লার্ক দুর্গেশ বাহাদুর…

ByByNews Desk Jul 31, 2026

পূর্ববর্তী তৃণমূল সরকারের সময় লিজে দেওয়া জমির ব্যবহার খতিয়ে দেখবে রাজ্য সরকার

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বেসরকারি সংস্থাগুলিকে লিজে দেওয়া জমির বর্তমান…

ByByNews Desk Jul 31, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের ঘনিষ্ঠদের ১২টি ঠিকানায় ইডির হানা

কলকাতা, ৩১ জুলাই (আইএএনএস): গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top