রাঁচি, ২৬ এপ্রিল (হি.স.) : রাঁচিতে একটি চলন্ত গাড়িতে আগুন লেগে চালক গুরুতর আহত হন। রাঁচির বিমানবন্দর থানা এলাকায় শুক্রবার হঠাৎ একটি চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। তার ফলে গুরুতর জখম হন গাড়ির চালক। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, চলন্ত গাড়িতে হঠাৎ আগুন লাগায় গাড়ি চালক ভয় পেয়ে রাস্তার পাশে গাড়ি পার্ক করার চেষ্টা করলেও ব্যর্থ হন, গাড়িটি দ্রুতগতিতে পাশের খাদে পড়ে যায়। কোনওমতে জ্বলন্ত গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক। স্থানীয় আহত চালককে হাসপাতালে নিয়ে যায়। বিমানবন্দর থানার আধিকারিক কাশ্যপ গৌতম ঘটনাস্থলে পৌঁছে দমকল বিভাগকে বিষয়টি জানান। দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।শর্ট সার্কিট থেকে গাড়িতে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

রাঁচিতে চলন্ত গাড়িতে আগুন, আহত চালক
Tags:
Releated Posts
সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী
ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…
মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের
মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…
সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির
মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…
মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…


















