News Flash

  • Home
  • দেশ
  • ময়নায় পানের বরজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

ময়নায় পানের বরজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য

পূর্ব মেদিনীপুর, ২৬ এপ্রিল (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় পানের বরজে এক নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বিজেপি-র দাবি, ওই যুবক তাঁদের দলের কর্মী। বিজেপি-র তরফে জানানো হয়েছে, “যুবকের নাম দীনবন্ধু (ধনঞ্জয়) মিদ‍্যা। বয়স ১৮। পিতা সুদর্শন মিদ‍্যা। গ্রাম গোড়া মহাল বিজেপির সক্রিয় কর্মী। বুধবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। মাঝ রাতে একটা পানের বরজ থেকে পাওয়া ওই যুবকের ঝুলন্ত দেহ। তাঁর গায়ে আঘাতের চিহ্ন আছে। দেহের বেশ কিছুটা অংশ মাটিতে হাঁটু লেগে আছে।”

বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল শুক্রবার সংবাদমাধ্যমে বলেন, “দীনবন্ধু গ্রামের ২৩৪ নম্বর বুথের কার্যকর্তার বাড়ির ছেলে। ও সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তবে বিজেপি সমর্থক। বাড়ির সবাই এবং প্রতিবেশীদের অনেকে ওই দলের সমর্থক। তৃণমূলের ছেলেরা তাঁকে নৃশংসভাবে খুন করেছে। গত বছর ১ মে এখানেই, এই বুথেরই এক বিজেপি কার্যকর্তাকে খুন করা হয়। তার তদন্ত চলছে। সেই খুনের প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে আবার একটা খুন। বুধবার ফোনে মা-কে বাড়ি ফিরে খাবে বলে ধনঞ্জয়। তার পর নিখোঁজ হয়ে যায়। পুলিশকে অভিযোগ করা হয়েছে।”

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top