News Flash

  • Home
  • দেশ
  • তৃণমূলের শাসনে শুধু দুর্নীতি হয়, এরা উন্নয়নকে আটকে রেখেছে : প্রধানমন্ত্রী
Image

তৃণমূলের শাসনে শুধু দুর্নীতি হয়, এরা উন্নয়নকে আটকে রেখেছে : প্রধানমন্ত্রী

মালদা, ২৬ এপ্রিল (হি.স.): বিরোধী তৃণমূল এবং কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শুক্রবার মালদা উত্তরের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “‘বিরোধীরা প্রথম দফার ভোটেই ধ্বস্ত হয়ে গিয়েছে। তৃণমূলের শাসনে শুধু দুর্নীতি হয়। সব ধরণের দুর্নীতি হয়। এরা উন্নয়নকে আটকে রেখেছে। তৃণমূল দুর্নীতি করে আর মানুষকে ভুগতে হয়। বাংলায় কাটমানি, কমিশন ছাড়া কিছু হয় না। কৃষকদেরও ছাড়ে না এরা।’’ ভোট ঘোষণা হওয়ার পর রাজ্যে এই নিয়ে চতুর্থ সফর প্রধানমন্ত্রী মোদীর। এদিন মঞ্চে উপবিষ্ট হওয়ার পর প্রধানমন্ত্রী মোদীকে উত্তরীয় পরিয়ে দেন মালদা দক্ষিণের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মূর্তি উপহার দেন মালদা উত্তরের বিজেপির প্রার্থী খগেন মুর্মু।

এই জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এদের জন্য শিক্ষা ক্ষেত্রে এমন দুর্নীতি হয়েছে যে, ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে। রুজিরুটি চলে গিয়েছে। যুব সমাজের উন্নতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল।’’ একই সঙ্গে বিজেপি সরকারের কাজের খতিয়ানও দিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘‘বাংলায় ৫০ লক্ষের থেকে বেশি কৃষকদের জন্য আট হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু তৃণমূল সরকার সেই টাকা কৃষকদের হাতে পৌঁছতে দিচ্ছে না। তৃণমূলের নেতারা প্রকল্পের টাকা নিয়ে নেয়। কেন্দ্রের সমস্ত প্রকল্প ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আয়ুষ্মান প্রকল্পকেও আটকে দিয়েছে।’’ আক্ষেপ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, “একটা সময় ছিল যখন সমগ্র দেশের উন্নয়নে নেতৃত্ব দিত বাংলা। কিন্তু, প্রথমে বামপন্থী এবং তারপর টিএমসি বাংলার মহানুভবতাকে আঘাত করেছে, বাংলার সম্মানকে ক্ষুন্ন করেছে এবং বিকাশকে থামিয়ে দিয়েছে।”

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top