News Flash

সাতসকালে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন

আগরতলা, ২৫ এপ্রিল : সাতসকালে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এক ব্যক্তিকে। আজ সকালে উদয়পুর টেপানিয়া পাল পাড়া এলাকায় ওই ঘটনায় চাঞ্চল্য ছাড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা এবং জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ ফরেনসিক টীম.ওই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ওই ব্যক্তির খুন হয়েছে, বলে ধারণা পুলিশের।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর আনমানিক চারটা নাগাদ টেপানিয়া পাল পাড়া এলাকায় নারায়ন দাস(৬৫)-এর নিজ বাড়িতে খুন হয়। নারায়ণ দাসের ভাই হারাধন দাসের মেয়ের জামাই যুধিষ্ঠি সরকার দাঁড়ালো দা দিয়ে তাঁর শরীরে কুপিয়ে খুন করেছে।এমনটাই অভিযোগ জানিয়েছেন নারায়ণ দাসের ভাই জহরলাল দাস।

তিনি জানিয়েছেন, ভোর চার ঘটিকায় বড়ভাই নারায়ণ দাসকে দা দিয়ে কুপিয়ে খুন করে রক্তাক্ত অবস্থায় চিৎকার চেঁচামেচি করে যুধিষ্ঠি সরকার এবং চিৎকার করে বলে, সে জ্যাঠাকে দা দিয়ে কুপিয়েছে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ভাই জহরলাল দাস সেই দৃশ্য দেখে হতবাক। আশপাশের পরিবারের জনগণকে ডেকে নিয়ে যুধিষ্ঠি সরকারকে আটক করে দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখে। দেখতে পায় ভাই নারায়ন দাসের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ঘরের বাইরে। শরীরে একাধিক দায়ের কুপে ক্ষত হয়ে রয়েছে। সাথে সাথে খবর দেওয়া হয়েছে রাধাকিশোর পুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থালে ছুটে গিয়েছে ওসি বাবুল এবং যুধিষ্ঠি সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়েছে। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করে ওসি এবং খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক ও জেলা পুলিশ সুপারকে। খবর পেয়ে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা এবং জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ ফরেনসিক টীম।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে নারায়ন দাসের ঘরে জামাতা যুধিষ্ঠি সরকারের সাথে মদ্যপান করা হয়। কোন এক অজ্ঞাত কারণে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

Releated Posts

যাত্রাপুর থানা প্রাঙ্গণে মাটির নিচ থেকে জল ও ধোঁয়া উঠার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মিলল বৈদ্যুতিক ত্রুটির সূত্র

আগরতলা, ৭ আগস্ট: শুক্রবার সকালে যাত্রাপুর থানা প্রাঙ্গণে হঠাৎ মাটির নিচ থেকে বুদবুদ আকারে জল বের হতে এবং…

ByByReshmi Debnath Aug 7, 2026

ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ধর্মনগর হাসপাতাল বিতর্কে মুখ খুললেন চিকিৎসকরা, হামলার অভিযোগে এফআইআর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর জেলা হাসপাতালে বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের ট্রমা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গ্রামীণ পানীয় জল পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্যের নতুন  অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশন-এর আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি, নিরবচ্ছিন্ন ও আরও…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top