News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরির গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ এএপি-র, বিজেপিকে বিঁধলেন কুলদীপ
Image

কেজরির গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ এএপি-র, বিজেপিকে বিঁধলেন কুলদীপ

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে বুধবার সকালে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করলেন তাঁর দলের নেতা-কর্মীরা। কেজরিওয়ালকে গ্রেফতারের পাশাপাশি জেলের মধ্যে তাঁকে ইনসুলিন দেওয়ার বিষয়ে বিরোধের প্রতিবাদ করেন এএপি নেতা-কর্মীরা। এএপি-র চিকিৎসক শাখাও বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভ চলাকালীন বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন পূর্ব দিল্লি লোকসভা আসনের এএপি প্রার্থী কুলদীপ কুমারও। তিনি বলেছেন, “যে মুখ্যমন্ত্রী দিল্লির জনগণকে সুযোগ-সুবিধা দিয়েছেন, বিজেপি তাঁকে ষড়যন্ত্র করে জেলে রেখেছে। মানুষ ‘জেল কা জবাব ভোট সে’ দিতে প্রস্তুত। কীভাবে তাঁকে জেলে অত্যাচার করা হচ্ছে এবং বিজেপি তাঁকে হত্যার চেষ্টা করছে… বিজেপির বলা উচিত, অরবিন্দ কেজরিওয়ালকে কেন ২৩ দিন ধরে ইনসুলিন দেওয়া হয়নি? তাঁরা সুষ্ঠু নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে।”

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top