News Flash

  • Home
  • দেশ
  • শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পেলেন মিঠুন চক্রবর্তী
Image

শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পেলেন মিঠুন চক্রবর্তী

নয়াদিল্লি, ২২ এপ্রিল (হি.স.) : শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পেলেন বাংলার জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী । সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন মিঠুন। মিঠুন চক্রবর্তী ছাড়াও বাংলা থেকে এবছর পদ্ম সম্মান পাচ্ছেন আরও চার বাঙালি। তাঁরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। যদিও নেপালচন্দ্র সূত্রধর ২০২৩ সালে প্রয়াত হয়েছেন। তিনি মরণোত্তর সম্মান পাবেন।

এদিন একঝাঁক তারকার মাঝে বাংলার স্বনামধন্য সংগীতশিল্পী ঊষা উত্থুপও পদ্মভূষণ পুরস্কার পান। এছাড়াও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অভিনেতা চিরঞ্জীবী এবং বৈজয়ন্তীমালাকে। এই তালিকায় রয়েছেন বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যম। বিন্দেশ্বর পাঠক মরণোত্তর সম্মান পাবেন। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা উপস্থিত ছিলেন। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছিল কেন্দ্র। যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ পেলেন রাষ্ট্রপতি ভবনে। এই তালিকায় ছিলেন বাংলার ৪ জন।

Releated Posts

ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে মধ্যপ্রদেশজুড়ে ব্যাহত ওপিডি পরিষেবা, আন্দোলনে জুনিয়র ডাক্তাররাও

ভোপাল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন মঙ্গলবার আরও তীব্র হয়েছে। তাঁদের সমর্থনে রেসিডেন্ট…

ByByNews Desk Sep 8, 2026

মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, সরকারি অনুদান নিতে অস্বীকার বড় বাজেটের দুর্গাপুজো কমিটিগুলির

কলকাতা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুবেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে কলকাতার একাধিক বড় বাজেটের দুর্গাপুজো কমিটি রাজ্য…

ByByNews Desk Sep 8, 2026

ব্যবসায়িক সফটওয়্যার থেকেই সরাসরি ‘সার্টিফিকেট অব অরিজিন’-এর আবেদন করতে পারবেন রপ্তানিকারকরা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): এবার থেকে নিজেদের ব্যবসায়িক সফটওয়্যার থেকেই সরাসরি ‘সার্টিফিকেট অব অরিজিন’ (কোও)-এর জন্য আবেদন করতে…

ByByNews Desk Sep 7, 2026

ফি রিইম্বার্সমেন্ট বকেয়ার দাবিতে বিক্ষোভ, তেলেঙ্গানায় বিজেপি সভাপতিকে আটক

হায়দরাবাদ, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): ফি রিইম্বার্সমেন্টের বকেয়া টাকা মেটানোর দাবিতে তেলেঙ্গানা বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল বিজেপির যুব সংগঠন…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top