News Flash

  • Home
  • দেশ
  • বাঁকুড়ার জঙ্গলে উদ্ধার মধ্যবয়সী দম্পতির মৃতদেহ
Image

বাঁকুড়ার জঙ্গলে উদ্ধার মধ্যবয়সী দম্পতির মৃতদেহ

বাঁকুড়া, ২২ এপ্রিল (হি.স.) : জঙ্গল থেকে এক মধ্য বয়সী দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ায়। সোমবার সকালে জয়পুরের জঙ্গলে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। জানা গিয়েছে, বাঁকুড়ার ওন্দার বাসিন্দা গৌতম দে এবং তাঁর স্ত্রী অশোকা দে’র মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ওই দম্পতির মৃতদেহ-র পাশে ১টি কীটনাশক ও ১ টি ঠান্ডা জলের খালি বোতল পড়ে ছিল। ঘটনার খবর পেয়ে জয়পুর থানার পুলিশ গিয়ে তড়িঘড়ি দেহ ২টি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক অনুমান ওই দম্পতি দাম্পত্য কলহর জেরে ওন্দা থেকে জয়পুরে এসে জঙ্গলে ঢুকে ওই ঠান্ডা পানীয়র সঙ্গে কীটনাশক মিশিয়ে তা খেয়ে স্বেচ্ছায় আত্মঘাতী হয়েছেন। ঘটনার খবর পেয়ে দম্পতির ছেলে অপূর্ব দে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ ২টি তাঁর বাবা এবং মায়ের বলে শনাক্ত করে সেখানেই কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি বলেন ‘রবিবার সকাল থেকেই বাবা মায়ের মধ্যে অশান্তি চলছিল। এরপর একসময় তাঁরা ২ জনেই বাড়ি থেকে বেরিয়ে যান। আমি অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাইনি। বাবা মায়ের খোঁজে বিভিন্ন থানার দ্বারস্থ হয়েছি। জয়পুরে আমাদের এক আত্মীয় থাকেন। ভেবেছিলাম হয়তো সেখানে গেছেন। কিন্তু সেখানেও বাবা মাকে পাইনি। রবিবার অনেক রাত পর্যন্ত জয়পুরেই ছিলাম। রাতে ওন্দায় ফিরে আসি। এদিন সকালে জয়পুর থানার পুলিশের কাছে খবর পেয়ে সেখানে গিয়ে দেখি আমার নিখোঁজ বাবা এবং মায়ের দেহ পড়ে রয়েছে। কেন ওঁনারা এমন সিদ্ধান্ত নিলেন বুঝতে পারছি না। পুলিশ জানায়, এদিন সকালে জঙ্গলে পাতা কুড়োতে যাওয়া কিছু মানুষ দম্পতির দেহ দেখতে পান। তাঁরাই ঘটনাটি থানায় জানায়। থানা থেকে পুলিশ গিয়ে মৃতদেহ ২টি উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এই ঘটনার জন্য অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top