বাসন্তী, ২২ এপ্রিল (হি.স.) : বাসন্তীতে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার করা হল এক তৃণমূল কর্মীকে। ধৃতের নাম রেজাউল সর্দার। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার কলতলা এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইএসএফ কর্মীদের অভিযোগ তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের কর্মীরা। ঘটনায় ২ জন আইএসএফ কর্মী জখম হয়েছেন। বাসন্তী থানায় রবিবার রাতে এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেফতার করা হয় রেজাউলকে। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। সোমবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বাসন্তীতে আইএসএফ তৃণমূল সংঘর্ষে গ্রেফতার এক
Tags:
Releated Posts
নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…
ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…
মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ
কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

















