News Flash

  • Home
  • দেশ
  • বাসন্তীতে আইএসএফ তৃণমূল সংঘর্ষে গ্রেফতার এক
Image

বাসন্তীতে আইএসএফ তৃণমূল সংঘর্ষে গ্রেফতার এক

বাসন্তী, ২২ এপ্রিল (হি.স.) : বাসন্তীতে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার করা হল এক তৃণমূল কর্মীকে। ধৃতের নাম রেজাউল সর্দার। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার কলতলা এলাকায়। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইএসএফ কর্মীদের অভিযোগ তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের কর্মীরা। ঘটনায় ২ জন আইএসএফ কর্মী জখম হয়েছেন। বাসন্তী থানায় রবিবার রাতে এই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগের ভিত্তিতে রাতেই গ্রেফতার করা হয় রেজাউলকে। ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। সোমবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top