News Flash

Image

এমসিসি লঙ্ঘনের দায়ে হাইলাকান্দিতে চাকরি থেকে সাময়িক বরখাস্ত শিক্ষক

হাইলাকান্দি (অসম), ২২ এপ্রিল (হি.স.) : আদর্শ নির্বাচনী আচরণ বিধি (এমসিসি) লঙ্ঘনের দায়ে লালা শিক্ষা ব্লকের কৈয়া এমই স্কুলের বিজ্ঞান শিক্ষক খলিলুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তা সুরঞ্জনা সেনাপতি আজ ২২ এপ্রিল সোমবার এক আদেশে আদর্শ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে খলিলুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন।

খলিলুর রহমানকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তিনি মডেল কোড অব কন্ডাক্ট লঙ্ঘন করে সোশাল মিডিয়ায় নির্বাচনী প্রচারে লিপ্ত থাকার অভিযোগ ওঠে । যার প্রেক্ষিতে শৃঙ্খলা ও আপিল বিধি ৬(১), ১৯৬৪–এর বিধান অনুসারে খলিলুর রহমান মজুমদারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের সময়কালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি হেড কোয়ার্টার ত্যাগ করতে পারবেন না। তাছাড়া সাময়িক বরখাস্তের সময়কালে তাঁকে কোনও পেশা বা ব্যবসায় নিয়োজিত না করার জন্যও নির্দেশ দিয়েছেন শিক্ষা অধিকর্তা সুরঞ্জনা সেনাপতি।

উল্লেখ্য, হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক তথা অ্যাডিশ্যনাল ডিস্ট্রিক্ট কমিশনারের লিখিত পত্রের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিকর্তা সেনাপতি খলিলুর রহমানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন।

হাইলাকান্দির মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটির প্রেরিত আদর্শ আচরণ বিধি লঙ্ঘন সম্পর্কিত পত্রের প্রেক্ষিতে খলিলুর রহমানের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছিল এমসিসি সেল।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top