News Flash

  • Home
  • খেলা
  • ৪ উইকেট সহ ৫০ রান, সন্দীপন সেরা গন্ডাছড়াকে হারিয়ে সদর-বি ফাইনালে
Image

৪ উইকেট সহ ৫০ রান, সন্দীপন সেরা গন্ডাছড়াকে হারিয়ে সদর-বি ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এবারও সদর বি ফাইনালে উঠেছে। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে চ্যাম্পিয়ন খেতাবের পর, অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে সদর বি। মূল পর্বে অর্থাৎ সেমিফাইনাল পর্যায়ের খেলায় সদর বি ছয় উইকেটের ব্যবধানে গন্ডাছড়াকে হারিয়ে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। যদিও অনূর্ধ্ব ১৩ রাজ্য আসরে সেমিফাইনাল পর্যায়ের খেলায় বিশালগড় কে হারিয়ে সদর বি ফাইনালে পৌঁছে ছিল। ‌অনূর্ধ্ব ১৫ রাজ্য আসরে সদর বি ফাইনালে লড়বেন বিশালগড়ের বিরুদ্ধে। রবিবার পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে টিসিএ আয়োজিত অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের প্রথম সেমিফাইনালে টস জিতে সদর বি প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে গন্ডা ছড়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। নির্ধারিত ৪৫ ওভার খেলা সম্ভব হয়নি। ৪১.১ ওভারে গন্ডাছড়া ১৩৭ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে রজত দাস সর্বাধিক ৩৭ রান পায়। এছাড়া ওপেনার বিশাল ত্রিপুরার ২৬ রান এবং রামু মল্লিকের ২০ রান উল্লেখ করার মতো। ‌সদর বি-র বোলার সন্দীপন দাস ১১ রানে চারটি উইকেট তুলে নেয়। এছাড়া, আকাশ দেবনাথ ও শুভ দাস দুটি করে এবং অধিনায়ক অর্পণ ভট্টাচার্য একটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সদর বি নির্ধারিত ৪৫ ওভার শেষ হওয়ার ১০ বল বাকি থাকতে, চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। দলের পক্ষে প্রারম্ভিক ব্যাটসম্যানরা দক্ষতার সঙ্গে রান সংগ্রহে ব্যস্ত হলে সহজ জয় পেতে সক্ষম হয়। সন্দীপন দাস ৯৭ বল খেলে ছয়টি বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রান সংগ্রহ করে। ‌ এছাড়া ওপেনার আয়ুস দত্তের ৩৭ রান ও আরিয়ান কুমার সিংহের ২৫ রান উল্লেখ করার মতো। বলে ব্যাটে দারুন অলরাউন্ড পারফরমেন্সের সৌজন্যে সন্দীপন দাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।‌ গন্ডাছড়ার বোলার রজত দাস ও অমিত কর চাকমা একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top