ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ১৪ টি দলের নকআউট টুর্নামেন্ট। তপন মেমোরিয়াল ক্রিকেট আসর ২০২৩-২৪ শুরু হচ্ছে ২৬ এপ্রিল থেকে। ছয় দিনে ১৩ টি ম্যাচ। নকআউট পর্যায়ের খেলা। উদ্যোক্তা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। ইতোমধ্যে আয়োজকদের তরফ থেকে ১৪ দলীয় এই তপন মেমোরিয়াল নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ক্রীড়া সূচি ঘোষণা করা হয়েছে। মুখ্যত ১৪ টি দলকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ-তে রয়েছে স্ফুলিঙ্গ, মৌচাক, বনমালীপুর ক্রিকেট ক্লাব, সংহতি, শতদল সংঘ, ইউনাইটেড বিএসটি এবং ইউনাইটেড ফ্রেন্ডস। গ্রুপ বি-তে রয়েছে কসমোপলিটন, চলমান সংঘ, জয়নগর ক্রিকেট ক্লাব, পোলস্টার, ব্লাড মাউথ, হার্ভে এবং ওল্ড প্লে সেন্টার। গতবারের ফাইনালিস্ট দুই দল স্ফুলিঙ্গ ও কসমোপলিটন কে প্রথম রাউন্ডে বাই দেওয়া হয়েছে। সরাসরি তারা কোয়ার্টার ফাইনালে খেলবে। ২৬ এপ্রিল প্রথম দিনে তিন মাঠে তিনটি ম্যাচ রাখা হয়েছে। এমবিবি স্টেডিয়ামে মৌচাক খেলবে বনমালীপুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সংহতি খেলবে শতদল সংঘের বিরুদ্ধে এবং টিআইটি মাঠে চলমান সংঘ ও জয়নগর ক্রিকেট ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। ২৭ এপ্রিল এমবিবি স্টেডিয়ামে পোলস্টার খেলবে ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে হার্ভে খেলবে ওল্ড প্লে সেন্টারের বিরুদ্ধে এবং টিআইটি গ্রাউন্ডে ইউনাইটেড বিএসটি এবং ইউনাইটেড ফ্রেন্ডস পরস্পরের মুখোমুখি হবে। ২৮ ও ২৯ এপ্রিল দুটি করে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর ৩০ এপ্রিল দুটি সেমিফাইনাল ম্যাচ রাখা হয়েছে। ফাইনাল ম্যাচটি হবে ২রা মে-তে এমবিবি স্টেডিয়ামে।

তপন স্মৃতি নকআউট ক্রিকেট শুরু ২৬শে, ক্রীড়া সূচি ঘোষিত
Tags:
Releated Posts
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…


















