News Flash

  • Home
  • Uncategorized
  • পুর পরিষদের কাজকর্মের প্রতিবাদ করায় সিপিএম ক্যাডারদের হামলা, স্বামী ও সন্তানদের সামনে মহিলাকে অর্দ্ধনগ্ণ করে মারধর, হেনস্থার শিকার সাংবাদিকরাও
Image

পুর পরিষদের কাজকর্মের প্রতিবাদ করায় সিপিএম ক্যাডারদের হামলা, স্বামী ও সন্তানদের সামনে মহিলাকে অর্দ্ধনগ্ণ করে মারধর, হেনস্থার শিকার সাংবাদিকরাও

attackবিশেষ প্রতিনিধি, ধর্মনগর, ১৩ আগষ্ট৷৷ প্রকাশ্যে এক মহিলাকে নিগ্রহ করা হয়েছে৷ পাশাপাশি ঐ মহিলার স্বামী ও সন্তানদের মারধর করা হয়েছে৷ হামলাকারীরা প্রত্যেকেই শাসক দল সিপিএমের সক্রিয় কর্মী৷ ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগর ময়লাখলা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদেরও হেনস্থা করতে কসুর করেনি সিপিএমের ক্যাডার বাহিনী৷ সাংবাদিকদের ক্যামেরা ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে৷ এই ব্যাপারে ধর্মনগর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, ধর্মনগর পুর পরিষদের তরফ থেকে প্রতিদিন পুর এলাকার বর্জ আবর্জনা ময়লাখলা এলাকায় ফেলা হয়৷ সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে তৈরী এই ময়লাখলায় বর্জ আবর্জনা ফেলার দরুন এলাকার পরিষেব বিষিয়ে উঠছে৷ এই বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করছিল দীর্ঘদিন ধরেই৷ শনিবার দুপুরে স্থানীয় মহিলা রিনা বেগম পুর পরিষদের বর্জ পরিবহণকারী গাড়ির চালক সহ অন্যান্য কর্মীদের ডেকে বলেন যাতে এখানে বর্জ আবর্জনা ফেলা না হয়৷ মহিলার এই প্রতিবাদী কন্ঠাকে রুদ্ধ করার জন্য ঘটনাস্থলে ছুটে আসে ২০-২৫ জন সিপিএম ক্যাডার৷ তারা ঐ মহিলাকে মারধর করে৷ মহিলাকে অর্দ্ধনগ্ণ করে ফেলে৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেন ধর্মনগরে কর্মরত সাংবাদিকরা৷ সেখানে পৌঁছলে সাংবাদিকদের উপরও হামলা চালায় সিপিএমের ক্যাডার বাহিনী৷ সাংবাদিকদের কাছ থেকে দুটি ভিডিও ক্যামেরা, সোনার চেইন ও নগদ টাকা ছিনতাই করা হয়৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা সেখানে পথ অবরোধ করেন৷
সিপিএম ক্যাডারদের হামলায় গুরুতর আহত হয়েছেন রিনা বেগম৷ তার স্বামী ইউসুফ মিয়া, দুই পুত্র রাজন মিয়া ও রঞ্জন মিয়াও ক্যাডারদের মারধরে আহত হয়েছেন৷ এদিন ক্যাডার হামলার নেতৃত্বে ছিলেন স্থানীয় পঞ্চায়েতের উপ প্রধান দুলাল মিয়া, সুব্রত শুক্লবৈদ্য, ফারুক মিয়া, বিল্লাল উদ্দিন৷ তাদের নেতৃত্বে ক্যাডাররা হামলা চালিয়েছে৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে ধর্মনগর থানার পুলিশ৷ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিশাল সংখ্যায় টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে৷ হামলাকারীদের বিরুদ্ধে ধর্মনগর থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে৷ জেলার পুলিশ সুপার মানিক দাস জানিয়েছেন, অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷ তবে খুব শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে৷ এদিকে, প্রকাশ্যে এক মহিলা ও তার স্বামী সহ সন্তানদের প্রকাশ্যে মারধরের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top