News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানের ঝালাওয়ারে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৯ জনের
Image

রাজস্থানের ঝালাওয়ারে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৯ জনের

ঝালাওয়ার, ২১ এপ্রিল (হি.স.): রাজস্থানের ঝালাওয়ার জেলায় ভ্যান ও ট্রাকের জোরালো সংঘর্ষে প্রাণ হারালেন ৯ জন। শনিবার গভীর রাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে ঝালাওয়ার জেলার আকলেরা থানার অধীনে পাঞ্চলায়, ৫২ নম্বর জাতীয় সড়কের ওপর। ভ্যানে চেপে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন সবাই, সেই সময় একটি ট্রাক ওই ভ্যানে ধাক্কা মারলে মৃত্যু হয়েছে ৯ জনের।

আকলেরা থানার ইনচার্জ সন্দীপ বিষ্ণোই জানিয়েছেন, নিহতরা দুঙ্গার গ্রামের বাগরি সম্প্রদায়ের এবং শনিবার মধ্যপ্রদেশে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেই বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটেছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। ঝালাওয়ার পুলিশ সুপার রিচা তোমার বলেছেন, ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top