News Flash

  • Home
  • দেশ
  • আরজেডি-তে যোগ দিলেন মেহবুব আলি কাসের, স্বাগত জানালেন তেজস্বী যাদব
Image

আরজেডি-তে যোগ দিলেন মেহবুব আলি কাসের, স্বাগত জানালেন তেজস্বী যাদব

পাটনা, ২১ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের আবহে রবিবার লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-তে যোগ দিলেন লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-র প্রাক্তন নেতা এবং খাগারিয়ার সাংসদ মেহবুব আলি কাসের। রবিবার সকালে পাটনায় বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদবের উপস্থিতিতে আরজেডি-তে যোগ দিয়েছেন তিনি। নিজ দলে কাসের-কে স্বাগত জানিয়েছেন তেজস্বী যাদব।

এদিকে, একটি জনসভায় লালু প্রসাদ যাদব সম্পর্কে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্যের বিষয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব এদিন বলেছেন, “আমি গতকালও এই কথা বলেছি, নীতীশ কুমারের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা রয়েছে। তিনি আমাদের পরিবারের জন্য যাই বলুন না কেন, আমরা তা আশীর্বাদ হিসাবে দেখি। কিন্তু এগুলি ব্যক্তিগত বিষয় এবং তাতে জনগণের উপকার হবে না, এখন পরিস্থিতি এমন যে ৪-৫ জন মানুষ তাকে (নীতীশ কুমার) হাইজ্যাক করেছে এবং যখন সময় আসবে এবং আমি একটি বই লিখব, আমি এই সমস্ত বিষয় ব্যাখ্যা করব।”

Releated Posts

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026

ঘুষ মামলায় রেলের পণ্য ক্লার্ককে চার বছরের কারাদণ্ড, জরিমানাও করল সিবিআই আদালত

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ঘুষ নেওয়ার মামলায় উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার দরিয়াপুর জংশন রেলস্টেশনের তৎকালীন গুডস ক্লার্ক দুর্গেশ বাহাদুর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top