News Flash

  • Home
  • দেশ
  • মাথাভাঙ্গায় বাইসনের হানা, জখম ৪
Image

মাথাভাঙ্গায় বাইসনের হানা, জখম ৪

মাথাভাঙ্গা, ২০ এপ্রিল (হি. স.) : কোচবিহারের মাথাভাঙ্গা ব্লকে হানা দিল বাইসন। শনিবার সকালে বাইসনের হানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে মাথাভাঙ্গা শহরে। শনিবার সকালে পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় বাইসনটিকে প্রথম নজরে আসে স্থানীয়দের। ভিড় জমতেই সেটি চলে যায় মধ্যবাইশগুড়ি এলাকায়। সেখানে কিছুক্ষণ থাকার পর বাইসনটি পৌঁছায় বড় কাউয়ারডারা এলাকায়। আর সেখানেই শুরু করে তাণ্ডব। এদিন বুনোর গুঁতোয় জখম হন মধ্যবাইশগুড়ি এলাকার চার গ্রামবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা বনদফতরের কর্মীরা। সেখানে পৌঁছে প্রায় সাড়ে ৩ ঘণ্টার প্রচেষ্টায় বনকর্মীরা বাইসনটিকে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে কাবু করে। পরে সেটিকে নিয়ে গিয়ে সুস্থ করে পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেন তাঁরা।

এদিন বুনোর হামলায় জখমরা হলেন অর্চনা সূত্রধর, ঊষারানী ভদ্র, মল্লিকা বিশ্বাস ও গৌতম বিশ্বাস। তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। বনদফতরের মাথাভাঙ্গার রেঞ্জ অফিসার সুব্রত দাস জানান, “সকাল ৬টা থেকে আমরা বাইসনটির গতিবিধির উপর রাখছিলাম। এরপর প্রায় সাড়ে ৩ ঘন্টার প্রচেষ্টায় বাইসনটিকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয়। তারপর আর্থ মুভার দিয়ে সেটিক উদ্ধার করে পাতলাখাওয়া জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। জখমরা সকলেই সরকারি সাহায্য পাবেন।”

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top