News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয় ভীতি প্রদর্শন করে চার যুবকের দ্বারা গণধর্ষণের শিকার নাবালিকা
Image

ভয় ভীতি প্রদর্শন করে চার যুবকের দ্বারা গণধর্ষণের শিকার নাবালিকা

আগরতলা, ২০ এপ্রিল : ভয় ভীতি প্রদর্শন করে চার যুবকের দ্বারা গণধর্ষণের শিকার এক নাবালিকা।এরই মধ্যে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে মুঙ্গিয়াকামী থানায় মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ যথেষ্ট তৎপরতার সাথেই চার অভিযুক্তকে ইতিমধ্যে জালে তুলেছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী এলাকার জনৈক ১৫ বছর বয়সী এক নাবালিকাকে দীর্ঘ সময় ধরে চার যুবক ধর্ষণ করেছে অভিযোগ। ঘটনা জানাজানি হলে ফল খারাপ হবে , এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ষিতা নাবালিকা কন্যা প্রথম অবস্থায় কাউকে বিষয়টি না জানালেও পরবর্তীতে বিষয়টি নজরে আসে পরিবারের। পরিবারের লোকজনেরা বিষয়টা জানতে পেরে মেয়েকে চাপ দিলেই সে একে একে স্ব-বিস্তারে ঘটনা তুলে ধরে। এরপর ধর্ষিতা মেয়েটির পরিবারের তরফ থেকে মুঙ্গিয়াকামী থানায় সুনির্দিষ্ট ভাবে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ হাতে পেয়েই পুলিশ যথেষ্ট তৎপরতার সাথেই চার অভিযুক্তকে ইতিমধ্যে জালে তুলেছে।

আটক চার অভিযুক্তরা হল জ্যোতিষ ত্রিপুরা(১৮), তালেন্দ্র ত্রিপুরা(২০), তরুণ কুমার ত্রিপুরা (১৯), এছাড়া রয়েছে এক নাবালক।গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top