News Flash

  • Home
  • দিনের খবর
  • সভামঞ্চ থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা মিঠুনের
Image

সভামঞ্চ থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা মিঠুনের

উত্তর দিনাজপুর, ১৯ এপ্রিল, (হি.স.): ‘আমাদের প্রতিপক্ষ দল কি দুর্নীতিগ্রস্ত?’ কালিয়াগঞ্জের সভা থেকে দুর্নীতি নিয়ে তৃণমূলকে নিশানা করলেন বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘কয়লা, গরু, বালি, রেশন পাচার করে?’ সজোরে উত্তর আসে, ‘হ্যাঁ।’ এর পরই ‘মহাগুরু’-র পরামর্শ,’কন্যাশ্রী-সহ যেখানে যা টাকা দিচ্ছে নিয়ে নিন, তারপর বিজেপি-কে ভোট দিন। এ বার বিজেপি ৪০০ পার হলে সুখবর শোনাবেন প্রধানমন্ত্রী।’

বৃহস্পতিবার ইসলামপুরের সভায় মিঠুনকে ‘গদ্দার’ বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন দুর্নীতি-অস্ত্রে তাঁর দলকে পাল্টা শানালেন অভিনেতা রাজনীতিবিদ। মুখ্যমন্ত্রী রায়গঞ্জেরই ইসলামপুরের সভায় বলেছিলেন, ‘এই মিঠুনকে আমি রাজ্য়সভা সাংসদ করেছিলাম। কিন্তু জানতাম না, ও বাংলার আর এক জন বড় গদ্দার। আরএসএস-র অফিসে গিয়ে মাথা নিচু করে এসেছিল, শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য।’

পাল্টা ‘মহাগুরু’-র মুখে শোনা যায়, ‘আমি গদ্দার, আমি ভদ্দার, আমি সর্দার।’ মানুষ যে সমস্ত অভিযোগের জবাব দেবেন, সে কথাও বলেছিলেন বলি-তারকা। এদিন কালিয়াগঞ্জের সভায় অবশ্য আর আত্মরক্ষা নয়, সোজা আক্রমণাত্মক খেলতে দেখা গেল মিঠুনকে। প্রতিপক্ষ দলের বিরুদ্ধে একদিকে যেমন দুর্নীতির অভিযোগ শানালেন, অন্য দিকে তেমনই সাধারণ মানুষকে তাঁর পরামর্শ যেখানে যা প্রকল্পে যত টাকা দিচ্ছে নিয়ে নিন। তবে ভোট যেন পদ্মচিহ্নে পড়ে, আহ্বান তাঁর।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top