News Flash

  • Home
  • প্রধান খবর
  • সব শ্রেণীর মানুষকে উন্নয়নের পথে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী মোদী : জে পি নাড্ডা
Image

সব শ্রেণীর মানুষকে উন্নয়নের পথে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী মোদী : জে পি নাড্ডা

ওয়ানাড, ১৯ এপ্রিল (হি.স.): সব শ্রেণীর মানুষকে উন্নয়নের পথে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদীর নীতিগুলি গ্রামগুলিকে শক্তিশালী করেছে এবং যুবসমাজ, কৃষক, মহিলা ও সমাজের অন্যান্য প্রান্তিক শ্রেণীকে শক্তিশালী করেছে।” নাড্ডা শুক্রবার কেরলের ওয়ানাডে রোড শো করেন, রাস্তার ধারে উপস্থিত বিপুল সংখ্যক মানুষ তাঁকে অভ্যর্থনা জানান।

এই রোড শো থেকেই নাড্ডা বলেছেন, “আমরা ১০ বছর আগে ১১-তম অর্থনীতি ছিল, কিন্তু এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।” নাড্ডা আরও বলেছেন, “কেরলে উপস্থিত থাকা আমার জন্য অত্যন্ত সম্মানের। আপনারা যে উৎসাহের সঙ্গে এই রোড শোতে অংশ নিয়েছেন তা স্পষ্ট করে দেয় যে আপনারা ওয়ানাডে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি কেবল আমাদের প্রার্থী বাছাইয়ের বিষয়ে নয়, এটি ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি বিকশিত দেশ হিসাবে গড়ে তোলার দায়িত্ব নেওয়ার বিষয়েও।”

Releated Posts

ভারত-আমেরিকার প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ‘যুদ্ধ অভ্যাস’: সার্জিও গোর

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্বের শক্তির প্রতিফলন ঘটায় দ্বিপাক্ষিক সামরিক মহড়া ‘যুদ্ধ অভ্যাস’।…

ByByNews Desk Sep 24, 2026

৪৮ ঘণ্টার মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’।…

ByByNews Desk Sep 24, 2026

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সংস্কারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত

নিউইয়র্ক, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বিদেশ…

ByByNews Desk Sep 24, 2026

কলকাতায় ৪,০০০ কোটির ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন, বাংলায় ১ লক্ষ কোটির বিনিয়োগ পরিকল্পনা

কলকাতা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): কলকাতার নিউ টাউনে ২,০০০ শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতাল ও মেডিক্যাল কলেজ গড়ে তুলতে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top