News Flash

  • Home
  • প্রধান খবর
  • অরুণাচলের গৃহগ্রাম নাফরায় রিজিজু এবং তাওয়াঙের মুক্তোয় ভোট দিয়েছেন মুখ্যমন্ত্ৰী খান্ডু
Image

অরুণাচলের গৃহগ্রাম নাফরায় রিজিজু এবং তাওয়াঙের মুক্তোয় ভোট দিয়েছেন মুখ্যমন্ত্ৰী খান্ডু

ইটানগর, ১৯ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্রদেশে তাঁর গৃহগ্রাম নাফরায় ভোটাধিকার প্রয়োগ করেছেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান এবং খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী তথা বিজেপি প্রার্থী কিরেন রিজিজু। এদিকে মুখ্যমন্ত্ৰী পেমা খান্ডু তাওয়াং জেলার অন্তৰ্গত মুক্তো নির্বাচনী এলাকায় তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন।

অরুণাচল পশ্চিম আসনে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির কিরেন রিজিজুর মূল প্রতিদ্বন্দ্বী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের নাবাম টুকি। এছাড়া ভোটের ময়দানে রয়েছেন জনতা দল (ইউ)-এর রুহি টাঙ্গুং।

এদিকে অরুণাচল পূর্ব আসনেও আজ ভোটগ্রহণ হচ্ছে। ওই আসনে বিজেপির বসিরাম সিরাম তাপির গাও এবং কংগ্রেসের লোয়াংচা ওয়াংলাতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন।

এবারের নির্বাচনে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে আশাবদী কিরেন। তিনি বলেন, অরুণাচল প্রদেশের সঙ্গে দেশের উন্নয়নে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে বিজেপি সরকার গঠন করতে রাজ্যবাসী তাঁকে ভোট দেবেন।

Releated Posts

‘কিয়া বোলতি পাবলিক?’ নামে দেশজুড়ে জনসংযোগ অভিযান শুরু করবে সিজেপি, শিক্ষা ও বেকারত্ব ইস্যুতে সরব অভিজিৎ দিপকে

ছত্রপতি সম্ভাজীনগর, ৬ আগস্ট(আইএএনএস): আগামী সেপ্টেম্বর থেকে ‘কিয়া বোলতি পাবলিক?’ নামে দেশব্যাপী জনসংযোগ অভিযান শুরু করার ঘোষণা দিল…

ByBySandeep Biswas Aug 6, 2026

এসআইআরের নামে কর্নাটকে এক কোটির বেশি ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের

বেঙ্গালুরু, ৬ আগস্ট (আইএএনএস): কর্নাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে এক…

ByByNews Desk Aug 6, 2026

টেরিটোরিয়াল আর্মি ‘নাগরিক-সৈনিক’ ধারণার জীবন্ত উদাহরণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): টেরিটোরিয়াল আর্মি (টিএ) ‘নাগরিক-সৈনিক’ ধারণার এক জীবন্ত উদাহরণ এবং দেশের সামরিক শক্তিকে প্রয়োজনে অতিরিক্ত…

ByByNews Desk Aug 6, 2026

গুরুত্বপূর্ণ খনিজ, ওষুধ ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত ভারত-দক্ষিণ আফ্রিকা

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): গুরুত্বপূর্ণ খনিজ (ক্রিটিক্যাল মিনারেল), ওষুধশিল্প এবং উৎপাদন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা করেছে…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top