News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভোট দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিরোধীদের পোলিং এজেন্ট দেওয়ার লোক নেই বলে কটাক্ষ
Image

ভোট দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিরোধীদের পোলিং এজেন্ট দেওয়ার লোক নেই বলে কটাক্ষ

আগরতলা, ১৯ এপ্রিল : পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে সস্ত্রীক ভোটাধিকার প্রয়োগ করলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।আগরতলায় সেটেলমেন্ট অফিসে তিনি ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি বিরোধীদলের পোলিং এজেন্ট দেওয়ার লোক নেই বলে কটাক্ষ করেছেন।

এদিন তিনি বলেন, বিরোধীদলের পোলিং এজেন্ট দেয়ার লোক নেই। সেই জায়গায় তাঁরা ইন্ডি জোটের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন। কংগ্রেস ও সিপিএমের পুরোনো নীতি ভোটের দিন যত এগিয়ে আসবে বিভিন্ন অভিযোগ তারা তুলে ধরবেন।

এদিন তিনি আরো বলেন, ইন্ডি জোটের নেতৃত্বরা দুর্নীতিতে নিম্মজিত। এই জোটের একাংশ নেতৃত্বরা জেলে রয়েছন। আগামীদিনে এই জোটের কোনো ভবিষ্যতে নেই। তাই জনগণ এই জোটকে বর্জন করেছেন।

তাঁর দাবি, রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রে শান্তি পূর্ণভাবে জনগণ ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত একটিও অপ্রীতিকর ঘটনা ঘটে নি। বরং সকাল থেকে জনগণ উৎসবের মেজাজে মতাধিকার প্রয়োগ করছেন। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিরোধী দল। বিজেপির পক্ষ থেকে জনগণকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আবেদন জানানো হয়েছে। তাঁর কটাক্ষ, নির্বাচনে ইন্ডি জোটের জমানত জব্দ হবে। তার জন্য বিরোধী দল আগের থেকেই ক্ষেত্র প্রস্তুত করছে। এদিন তিনি বিরোধীদের তুলে প্রহসনের অভিযোগ খণ্ডন করেছেন।

Releated Posts

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026

‘ভোট চুরি, আইন চুরি, প্রতিষ্ঠান চুরি’: জ্ঞানেশের পদত্যাগ দাবি রাহুলের

অভিজিৎ রায় চৌধুরী, নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করলেন লোকসভার বিরোধী…

ByByReshmi Debnath Sep 24, 2026

রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: রাজ্যবাসীর কাছে দ্রুত ন্যূনতম চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্য সরকার সারা রাজ্যেই আরোগ্য মন্দির গড়ে…

ByByReshmi Debnath Sep 24, 2026

অব্যবহৃত চা-বাগানের জমি শিল্প ও পর্যটন প্রকল্পে ব্যবহারের পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: ত্রিপুরায় চা চাষের জন্য বরাদ্দ করা হলেও বর্তমানে অব্যবহৃত জমি শিল্প ও পর্যটন প্রকল্পের জন্য…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top