News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোট দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, জনগণকে ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার অভিযোগ
Image

ভোট দিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, জনগণকে ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার অভিযোগ

আগরতলা, ১৯ এপ্রিল : পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আগরতলায় আচার্য্য প্রফুল্লচন্দ্র বিদ্যালয়ে তিনি ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দিচ্ছে শাসকদল বলে অভিযোগ তুলেছেন।

এদিন তিনি বলেন, গনতান্ত্রিক উৎসবে যদি সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারতেন তাহলে তিনি খুবই খুশি হতে। রাজ্যে সকাল থেকে অধিকাংশ ভোট কেন্দ্রে জনগণকে ভোটাধিকার প্রয়োগে বাধা প্রদান করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। সিপিএম ও কংগ্রেসের কর্মী সমর্থকদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে। তাতে কংগ্রেস ও সিপিএমের ভোটের শতাংশ অনেকটাই কমে যাবে বলে দাবি করেন তিনি।

তাঁর আরও অভিযোগ, জনগণকে ভয়ভীতি দেখিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে বাধ্য করছে শাসকদল।ভোট শুরু হতেই বিভিন্ন স্থানে ইন্ডি জোটের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার দায়িত্বে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে।এদিন তিনি সকল গণদেবতাদের কাছে ভয়কে জয় করে সবাই ঘর থেকে বেরিয়ে এসে দেশের স্বাধীনতা, দেশের সংবিধান ও গণতন্ত্র বাঁচানোর জন্য গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করতে আবেদন করেছেন।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top