News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আদর্শ আচরণ বিধি লঙ্ঘনে নির্বাচন কমিশনের কোপে পড়লেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ
Image

আদর্শ আচরণ বিধি লঙ্ঘনে নির্বাচন কমিশনের কোপে পড়লেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ

আগরতলা, ১৯ এপ্রিল : আদর্শ আচরণ বিধি লঙ্ঘনে নির্বাচন কমিশনের কোপে পড়লেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। ত্রিপুরায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সরব প্রচার সমাপ্ত হওয়ার পর সামাজিক মাধ্যমে ভিডিও বার্তার জেরে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। তাঁকে ওই ভিডিও মুছে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তাঁকে আজ দুপুর ২ টার মধ্যে ওই জবাব দেওয়ার জন্য বলেছেন ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল।

গত ১৭ এপ্রিল বিকেল ৫টায় সারা দেশের সাথে প্রথম দফায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনেও সরব প্রচার সমাপ্ত হয়েছে। ফলে, জনপ্রতিনিধি আইন ১৯৫১-এর ধারা ১২৬(১)(বি) মোতাবেক সরব প্রচার সমাপ্ত হওয়ার পর রাজনৈতিক দলের প্রচারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাতে, সামাজিক মাধ্যমেও ভোটের প্রচারে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। কিন্তু, ওই আদেশ অমান্য করে গতকাল সন্ধ্যায় প্রদ্যোত কিশোর দেববর্মণ সামাজিক মাধ্যমে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পক্ষে ভোটের আবেদন জানিয়েছেন।

বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসতেই আজ ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল তাঁকে নোটিশ পাঠিয়েছেন। ওই নোটিশে প্রদ্যোতকে সামাজিক মাধ্যমে গতকালের ভিডিও বার্তা মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আজ দুপুর ২টার মধ্যে তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না কারণ জানাতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের দাবড়ানি খেয়ে প্রদ্যোত ওই ভিডিও সামাজিক মধ্যম থেকে মুছে দিয়েছেন। তবে, কমিশনের কাছে তিনি আত্মপক্ষ সমর্থনে জবাব দিয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top