News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোটাধিকার প্রয়োগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর, উড়িয়ে দিলেন বিরোধীদের নির্বাচন প্রহসনের অভিযোগ
Image

ভোটাধিকার প্রয়োগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর, উড়িয়ে দিলেন বিরোধীদের নির্বাচন প্রহসনের অভিযোগ

আগরতলা, ১৯ এপ্রিল : পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা। আগরতলায় মহারাণী তুলসিবতী বালিকা বিদ্যালয়ে তিনি ভোট দিয়েছেন। ভোট দিয়ে বেরিয়ে তিনি বিরোধীদের নির্বাচন প্রহসনের অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

এদিন তিনি বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের মধ্যে ভারতের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সারাদিন বসে থেকে সকলে এই উৎসবে অংশগ্রহণ করেন। তাঁর কথায়, আজ প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আশা করছি, সকলে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিকে, বিরোধী দলের পোলিং এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে বলে তিনি মনে করছেন না। তবে, এমনটা ঘটে থাকলে তা কাম্য নয় বলে তিনি মন্তব্য করেছেন। সাথে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিক, দাবি জানিয়েছেন।

এদিন সকালেই তিনি ত্রিপুরায় ভোটারদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। তাতে তিনি লেখেছেন, দেশের ১৮তম লোকসভা গঠনের লক্ষ্যে দেশব্যাপী প্রথম পর্যায়ের নির্বাচন আজ থেকে শুরু হচ্ছে। অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও ৭ রামনগর বিধানসভা আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে। আমি রাজ্যের সকল ভোটারদের গণতন্ত্রের এই মহোৎসবে রেকর্ড পরিমানে অংশগ্রহন করে রাষ্ট্রনির্মাণে সহযোগী হবার আহ্বান রাখছি। বিশেষ ভাবে তরুণ প্রজন্মের নতুন ভোটার ও মায়েদের প্রতি ভোটদানের জন্য আমার বিশেষ আহ্বান রইলো।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top