News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মণের সমর্থনে তিপরা মথার সাংগঠনিক বৈঠক
Image

পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মণের সমর্থনে তিপরা মথার সাংগঠনিক বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল: আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন। তার আগেই দলীয় প্রচারে অংশগ্রহণ করছেন শাসকবিরোধী উভয়ে। পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মন। জনজাতি সংরক্ষিত এই আসনে ঢালাও প্রচার চালাচ্ছে বিজেপির জোটশরিক তিপরা মথাও। শুক্রবার তেলিয়ামুড়া টাউনহলে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপস্থিতিতে প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন তিপরা মথার সভাপতি বিকে রাঙ্খল, চেয়ারম্যান জগদীশ দেববর্মা সহ দলের বিভিন্ন নেতৃত্বরা। এদিন তেলিয়ামুড়া টাউনহলে তিপরা মথা দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা করেছেন উপস্থিত নেতৃত্বরা। 

এরপর আশারামবাড়িতেও এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে তিপরা মথা দলের। সেখানে দলীয় কর্মীদের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার পক্ষে ভোট দান করার আহ্বান করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এক কথায় পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনের পূর্বে দলীয় কর্মীদের চাঙ্গা করতেই তিপরা মথার এই সাংগঠনিক বৈঠক বলে মনে করা হচ্ছে।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top