News Flash

  • Home
  • দেশ
  • ইসলামপুরের সভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার
Image

ইসলামপুরের সভা থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার

ইসলামপুর, ১৮ এপ্রিল (হি. স.) : ‘ওরা বড় বড় কথা বলে, একটা ভাওতাবাজ, জুমলাবাজ’। দক্ষিণ দিনাজপুরের রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ইসলামপুরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

বৃহস্পতিবার সভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘আজ যখন কিছু বলার নেই, ওরা বলছে তৃণমূল চোর! ওরা ভয় পেয়ে গিয়েছে। সব চোর আপনাদের কাছেই! ইডি, সিবিআই এনআইএ, আয়কর দফতরের হাত থেকে বাঁচাচ্ছেন। বাংলার নির্বাচনের আগে বলেছিলেন এবার ২০০ পার। এবার বলছে, ৪০০ পার। কিন্তু ২০০ পারও হবে না। সার্ভে রিপোর্ট বিজেপির। ওই রিপোর্টে বিশ্বাস করবেন না, বললেন মমতা। বিহারে শোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। লুটেরা পার্টি।

প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে মমতা বলেন, ‘দুরন্ত কোথায় গেল? সবচেয়ে দ্রুতগামী ছিল। কোথায় গেল সেই ট্রেন? রাজ্য জমি দেয়। রাজ্য অর্ধের টাকা দেয়। আমরা ৭৫ শতাংশ দিই। ওরা ২৫ শতাংশ দেয়। একটা জুমলাবাজ। প্রধানমন্ত্রীকে আক্রমণ মমতার। সংখ্যালঘুদের বৃত্তি বন্ধ করে দিয়েছে মোদি সরকার। ওরা বড় বড় কথা বলে। নরেন্দ্র মোদী ২০১৪ সালে বলেছিল প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবে। কিন্তু মিলেছে কি? ৫০ হাজারও কি মিলেছে? উলটে সংখ্যালঘুদের বৃত্তি বন্ধ করে দিয়েছে মোদী সরকার।

Releated Posts

কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতিতে কমিটি গড়ল বঙ্গ বিজেপি

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): চলতি বছরের শেষ দিকে কলকাতা পুরসভা (কেএমসি) এবং হাওড়া পুরনিগমের (এইচএমসি) নির্বাচন হওয়ার কথা।…

ByBySandeep Biswas Aug 25, 2026

পাটলিপুত্র টাউনশিপ প্রকল্পের বিরুদ্ধে বিহারে কৃষকদের আন্দোলন তীব্র

পটনা, ২৫ আগস্ট (আইএএনএস): প্রস্তাবিত পাটলিপুত্র গ্রিনফিল্ড স্যাটেলাইট টাউনশিপ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় বিহারে কৃষকদের আন্দোলন আরও…

ByBySandeep Biswas Aug 25, 2026

মধ্যপ্রদেশ: ‘অপারেশন সিঁদুর’ মন্তব্যে মন্ত্রী বিজয় শাহের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়নি

ভোপাল, ২৫ আগস্ট (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় মধ্যপ্রদেশের জনজাতি…

ByByNews Desk Aug 25, 2026

২০ বিদ্রোহী তৃণমূল সাংসদকে নোটিস সুপ্রিম কোর্টের, স্পিকার আগেই নোটিস দিয়েছেন: সলিসিটর জেনারেল

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): ২০ জন বিদ্রোহী তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া অযোগ্যতার আবেদনের নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026
Scroll to Top