News Flash

  • Home
  • দেশ
  • রামনবমীর মিছিলে অশানির ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর, রেজিনগরে চাপা উত্তেজনা
Image

রামনবমীর মিছিলে অশানির ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর, রেজিনগরে চাপা উত্তেজনা

কলকাতা, ১৮ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিলকে ঘিরে অশান্তির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা পোস্ট করেছেন, মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের কারণে দুষ্কৃতীরা আইনরক্ষকদের হাত বাঁধা আছে, এই আশ্বাস পেয়েছে। তাই গোটা ঘটনার এনআইএ তদন্ত চেয়েছেন তিনি। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখে হস্তক্ষেপের অনুরোধ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনের কাছেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

এদিকে, বুধবার বিকেলে মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র তীব্র উত্তেজনা ছড়ায়। এর জেরে বৃহস্পতিবার সকাল থেকে বহরমপুর-শক্তিপুর সীমান্ত এলাকায় নাকা চেকিং চালাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ। এলাকায় এখনও রয়েছে চাপা উত্তেজনা।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top