News Flash

  • Home
  • দেশ
  • নদিয়াদের কাছে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু
Image

নদিয়াদের কাছে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু

নদিয়াদ, ১৭ এপ্রিল (হি. স.) : আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেস হাইওয়ের নদিয়াদের কাছে দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। দ্রুতগতিতে পেছন থেকে আসা একটি গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনায় দশ জনের মৃত্যু হয়েছে। গাড়ির চালক রাজস্থানের বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় পাওয়া গেছে। এরা সবাই ভাদোদরা, আহমেদাবাদ, ভালসাদ, নাদিয়াদ, দীসা, মুম্বাই এবং রাজস্থানের বাসিন্দা বলে জানা গেছে।

তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে একটি গাড়ি ভাদোদরা থেকে আহমেদাবাদ-ভাদোদরা এক্সপ্রেসওয়ে দিয়ে আমেদাবাদের দিকে যাচ্ছিল। নদিয়াদের কাছে, একটি ট্যাঙ্কার রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল । সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনা এতটাই মারাত্মক ছিল যে ট্যাঙ্কারের পিছনে আটকে থাকা গাড়িটিকে বের করতে একটি ক্রেন ব্যবহার করতে হয়েছিল।

এতে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয় বলে জানা গেছে। হাসপাতালে মারা যান আরও দুজন। জেলার পুলিশ সুপার রাজেশ গাধিয়া জানিয়েছেন, ট্যাঙ্কারটির প্রযুক্তিগত ত্রুটির কারণে সেটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় বামদিক থেকে ট্যাংকারটিকে ওভারটেক করতে গেলে গাড়িটি ট্যাঙ্কারের পেছনের সঙ্গে ধাক্কা খায়। ট্যাঙ্কারটি পুনে থেকে জম্মু যাচ্ছিল।

খেদা কালেক্টর অমিত প্রকাশ যাদব বলেছেন যে গাড়ি এবং ট্যাঙ্কার দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। একজনকে শনাক্ত করার চেষ্টা চলছে। মৃত ১০ জন এক পরিবারের সদস্য নয়। মোবাইল ফোনের ভিত্তিতে নিহতদের শনাক্ত করা হচ্ছে। সবার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্য কংগ্রেস সভাপতি শক্তিসিংহ গোহিল। জগন্নাথ মন্দিরের মহন্ত দিলীপদাস মহারাজও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।

নিহতদের নাম- যোগেশভাই পাঞ্চাল (আমেদাবাদ), সুরেন্দ্র সিংহ রাওয়াত (চালক, রাজস্থান), নীলকুমার ভোজানি (ভাদোদরা), জয়শ্রীবেন মিস্ত্রি (ভাদোদরা), সোলাঙ্কি অমিত (ভাপি), শাহবুদ্দিন আনসারি (মুম্বই), হাইতিক সোনি (দেসা), দক্ষিণ সোলাঙ্কি (ভিপি)। উষা সোলাঙ্কি (ভাপি)।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top