News Flash

Image

পুলিশের জালে কুখ্যাত ডাকাত

আগরতলা, ১৭ এপ্রিল : মঙ্গলবার গভীর রাতে কুখ্যাত ডাকাত চুরাইবাড়ি থানার পুলিশ।আজ ধৃতকে পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি সমরেশ দাস।

ওসি সমরেশ দাস জানিয়েছেন, গতকাল রাতে চুরাইবাড়ি থানা এলাকার নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড থেকে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনের সহযোগী নুর ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।সে গত মার্চ মাসের লক্ষীনগরের ডাকাতি কাণ্ডের সাথে জড়িত।ওই অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।সেই ডাকাতি কান্ডে স্হানীয় থানায় ১৬ নম্বরের ভারতীয় দন্ডবিধির ৪৫৭/৩৯২/৩২৪/৫০৬/৩৪/৩৭৬(বি)/৪১১ ধারায় মামলা রয়েছে।যদিও ধৃতের কাছ থেকে কোন কিছুই উদ্ধার করতে পারেনি পুলিশ।ধৃতকে বুধবার পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন অফিসার ইনচার্জ সমরেশ দাস।

Releated Posts

জল জীবন মিশন প্রকল্পের বকেয়া বিল পরিশোধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ ঠিকাদাররা

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পের অধীনে সম্পন্ন হওয়া কাজের দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে সিপাহিজলা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026

বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জুলাই: ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাইক দুর্ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top