News Flash

  • Home
  • খেলা
  • কোয়ার্টার ফাইনালে চমক : স্ফুলিঙ্গকে নক আউট করে চলমান শেষ চারে
Image

কোয়ার্টার ফাইনালে চমক : স্ফুলিঙ্গকে নক আউট করে চলমান শেষ চারে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। কোয়ার্টার ফাইনালে দারুন চমক। চলমানে পরাজিত হলো স্ফুলিঙ্গ ক্লাব।‌ ছয় উইকেটের ব্যবধানে। দুর্দান্ত জয় ছিনিয়ে চলমান সংঘ টি-টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে পৌঁছে গেল। মূল পর্বে খেলে নকআউট স্ফুলিঙ্গের বিদায়। বেলা একটায় টি আই টি গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে স্ফুলিঙ্গ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। চলমানের বোলার কৃষ্ণধন নমঃ ও অঙ্কিত বিশ্বকর্মাদের বোলিং দাপটে স্ফুলিঙ্গের ব্যাটার্সরা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। নয় উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে মিজানুর রহমান পোদ্দার সর্বাধিক ২৯ রান পায়। চলমানের কৃষ্ণধন নমঃ তিনটি এবং অঙ্কিত বিশ্বকর্মা দুটি উইকেট পায়। পাল্টা ব্যাট করতে নেমে চলমান সংঘ ১০.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে রকি ১৬ বল খেলে দুটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে মূল্যবান ৩৯ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের স্বীকৃতি ও পেয়েছে। এছাড়া কৃষ্ণ কমল আচার্যের ২১ রান উল্লেখযোগ্য । স্ফুলিঙ্গের মিজানুর রহমান দুটি উইকেট পেয়েছিল।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top