News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস নেতা কানাইয়া কুমারের দিল্লি থেকে নির্বাচনে লড়া নিয়ে প্রতিক্রিয়া মনোজ তিওয়ারির
Image

কংগ্রেস নেতা কানাইয়া কুমারের দিল্লি থেকে নির্বাচনে লড়া নিয়ে প্রতিক্রিয়া মনোজ তিওয়ারির

নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.) : কংগ্রেস নেতা কানাইয়া কুমারের দিল্লি থেকে নির্বাচনে লড়াই করা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তর-পূর্ব দিল্লি কেন্দ্রের বিজেপি সাংসদ এবং লোকসভা প্রার্থী মনোজ তিওয়ারি। তাঁকে সোমবার কানাইয়া কুমারের কংগ্রেসে দিল্লি থেকে টিকিট পাওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, গণতন্ত্রে যে কাউকে স্বাগত, টুকরে টুকরে গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার জন্য একজন এসে গিয়েছেন। এব্যাপারে কংগ্রেসের নিজস্ব মানসিকতা রয়েছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে কানাইয়া কুমার ৪০ দিনের সফরে রাজনীতিতে এসেছেন এবং এসময়ে তিনি দেখতে পাবেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মনোজ তিওয়ারি ১৪,৬০০ কোটি টাকার কী কী কাজ করেছেন।

উল্লেখ্য, কংগ্রেস নেতা কানহাইয়া কুমার এবারের লোকসভা ভোটে দিল্লি থেকে লড়াই করবেন। রাজধানীর উত্তর পূর্ব আসনে তাঁকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে কংগ্রেস হাইকমান্ড। ওই আসনে এবার দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি। ফলে রাজধানীর ওই আসনে এবার লড়াই হতে চলেছে বিহারের দুই হেভিওয়েট নেতার। বিহারের ভোজপুরের বাসিন্দা তথা ভোজপুরি সিনেমার নায়ক মনোজ দীর্ঘদিন দিল্লি বিজেপির সভাপতি ছিলেন। অন্যদিকে, কানহাইয়া কুমারের জন্ম ও বেড়ে ওঠা বিহারের বেগুসরাইতে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top