News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা নির্বাচনে রাষ্ট্রনির্মানের স্বার্থে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে : মুখ্যমন্ত্রী
Image

লোকসভা নির্বাচনে রাষ্ট্রনির্মানের স্বার্থে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ এপ্রিল: লোকসভা নির্বাচনে রাষ্ট্রনির্মানের স্বার্থে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে। আজ কুমারঘাটে পিডাব্লিউডি ময়দানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। ওই জনসভায় সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তাঁর কটাক্ষ, লোকসভা নির্বাচনে কমিউনিস্টদের যোগ জবাব দেবেন রাজ্যবাসী।

এদিন শ্রী সাহা বলেন, আসন্ন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই নির্বাচন নরেন্দ্র মোদীর গ্যারান্টির নির্বাচন।তাঁর দাবি, লোকসভা নির্বাচনে বিজেপির জয় এখন শুধু সময়ের অপেক্ষা। ত্রিপুরার দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করবেন বিজেপির মনোনীত প্রার্থীরা দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।

এদিনের জনসভায় তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, ত্রিপুরার দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে।

তাঁর কটাক্ষ, ব্রু শরনার্থীদের সমস্যার দুই মাসের মধ্যে সমাধান করেছেন অমিত শাহ। যা বিগত ২৫ বছরে কমিউনিস্টের শাসনকালে সম্ভব হয়নি। রাজ্যে জনজাতিদের উন্নয়নের পেছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অন্যতম কারণ।

তাঁর দাবি, ত্রিপুরায় কমিউনিস্টরা দিনের পর দিন ইতিহাস বিকৃত করে চলেছে।নির্বাচনে কমিউনিস্টদের যোগ জবাব দেবে রাজ্যবাসী।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top