News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপির সংকল্প পত্রকে ‘জুমলা’ বললেন অতিশী, কটাক্ষ ও তোপ এএপি নেত্রীর
Image

বিজেপির সংকল্প পত্রকে ‘জুমলা’ বললেন অতিশী, কটাক্ষ ও তোপ এএপি নেত্রীর

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইস্তেহারকে ”জুমলা” বলে কটাক্ষ করলেন দিল্লির মন্ত্রী তথা এএপি নেত্রী অতিশী। রবিবার বিজেপির ”সংকল্প পত্র”-র সমালোচনা করে অতিশী বলেছেন, “বিজেপি গোটা দেশকে ‘জুমলা পত্র’ দিয়েছে। ১০ বছর সরকার চালানোর পরেও তাঁরা নিজেদের একটি প্রতিশ্রুতিও পূরণ করতে পারেনি।”

অতিশী আরও বলেছেন, “বিজেপি যুবকদের প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতি বছর ২ কোটি চাকরি দেওয়া হবে। কিন্তু এখন দেশের বেকারত্বের পরিসংখ্যান এই দেশের ইতিহাসে সবচেয়ে বেশি… সারা দেশে আয়ুষ্মান ভারতে যে পরিমাণ খরচ হয়েছে তা দিল্লির স্বাস্থ্য বাজেটের চেয়ে কম। দিল্লিতে স্বাস্থ্য বাজেট ৯০০০ কোটি, অতচ সারা দেশে আয়ুষ্মান ভারতে মাত্র ৮০০০ কোটি টাকা খরচ হয়েছে।”

Releated Posts

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

দলত্যাগী ৭ সাংসদের সদস্যপদ বাতিলের দাবি: সংবিধানের দশম তফসিল অনুযায়ী পদক্ষেপ চাইলেন সঞ্জয় সিং

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (এএপি)-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং রবিবার জানিয়েছেন, সম্প্রতি দলত্যাগ করা সাতজন…

ByByNews Desk Apr 26, 2026

দেশজুড়ে ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৩তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top