News Flash

Image

পুলিশকে সতর্কতা উত্তরবঙ্গের বিজেপি নেতার

জলপাইগুড়ি, ১১ এপ্রিল, (হি.স.): কেবল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগানই নয়, পুলিশকে সতর্ক করে দিল উত্তরবঙ্গের বিজেপি।

বৃহস্পতিবার মেটেলির চালসায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয় বিজেপির সভার পাশ দিয়ে যায়। সূত্রের খবর, সেই সময় তাঁকে লক্ষ্য করে

‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। বিজেপি-র ট্রেড ইউনিয়ন নেতা অরিজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমরা আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে অনুমতি নিয়েই এই পথসভার আয়োজন করি। কিন্তু মমতার সরকারের চটিচাটা পুলিশ মুখ্যমন্ত্রীর কনভয় যাবে বলে আমাদের পথসভা বানচাল করতে এসেছিল। মাইক বন্ধ করতে এসেছিল। এখানকার সমস্ত মানুষ যাঁরা মোদিজিকে ভালোবাসেন, তাঁরা রুখে দাঁড়ান। তাই পুলিশ আমাদের আওয়াজ বন্ধ করতে পারেনি। তাই মাথা নিচু করে চলে গিয়েছে। আজ পুলিশকে বলব, চটিচাটা বন্ধ করুন। সাধারণ মানুষের টাকায় আপনাদের মাইনে, তাই চটিচাটা বন্ধ করুন। আইনশৃঙ্খলা রক্ষা করুন।”

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top