News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura CM Prof(Dr.) Manik Saha : সংবিধানের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করে ২৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম : মুখ্যমন্ত্রী
Image

Tripura CM Prof(Dr.) Manik Saha : সংবিধানের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করে ২৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ এপ্রিল : সংবিধানের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করে ২৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম। জনগণকে ভয় দেখানোর রাজনীতি করত তারা। আজ বড়দোয়ালী মন্ডলের ৩৯নং ওয়ার্ডে নির্বাচনী সমাবেশে সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, সিপিএমের আমলে দক্ষিণ জেলায় ৬৯ জনকে কংগ্রেস করার অপরাধে খুন করা হয়েছিল। আজ সেই সিপিএম গণতন্ত্র নিয়ে কথা বলছে। জনগণকে ভয় দেখানোর রাজনীতি করত সিপিএম। বিগত দিনে কট্টর সিপিএম হলেই সমাজে ভালো মানুষের পরিচয় পেত।

তাঁর কথায়, সংবিধানের বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করে ২৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম। কিন্তু নরেন্দ্র মোদী জাতপাতের রাজনীতি করে না। জাতপাতের উর্দ্ধেও রাজনীতি হয় তা দেখিয়ে দিয়েছেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী জোর গলায় বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দেশে চারটি জাত আছে- মহিলা, গরিব, যুব এবং কৃষক। এই চার জাতের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব।

তিনি আরও বলেন, আসন্ন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ন।কারণ, আগামীদিনে নতুন দেশ নির্মাণে রূপরেখা তৈরী করা হবে। বিগত দিনে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা হত। কিন্তু ২০১৪ সালের পর হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা হয়নি।

তাঁর কটাক্ষ, কেরলে সিপিএম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। আর ত্রিপুরার সিপিএম ও কংগ্রেসের অশুভ জোট হয়েছে।সিপিমের আমলে বহু কংগ্রেসকর্মীদের খুন হয়েছে। এখনো সেই রক্তে মাখা হাত শুকায়নি। দুর্ভাগ্যের বিষয়, আজ সেই কংগ্রেস ও সিপিএম নিজের অস্তিত্ব রক্ষা করতে জোট হয়েছে। তাই জনগণকে তিনি এই অশুভ শক্তি থেকে বাঁচার জন্য সাবধান করেছেন।

Releated Posts

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top