News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুল গান্ধীর নেতৃত্ব সম্পূর্ণ ব্যর্থ : ইয়েদুরাপ্পা
Image

রাহুল গান্ধীর নেতৃত্ব সম্পূর্ণ ব্যর্থ : ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ১১ এপ্রিল (হি.স.): কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধীরর সমালোচনায় সরব হয়েছেন তিনি। ইয়েদুরাপ্পার মতে, রাহুল গান্ধীর নেতৃত্ব সম্পূর্ণ ব্যর্থ।

বৃহস্পতিবার সকালে বেঙ্গালুরুতে এক সাংবাদিক সম্মেলন করে ইয়েদুরাপ্পা বলেছেন, “লোকসভা নির্বাচনের কথা ভুলে গিয়েছে কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্ব সম্পূর্ণ ব্যর্থ। রাজ্যে কংগ্রেস সরকার শুধু কেন্দ্রীয় সরকারের অনুদানের কথা বলছে। গত ১০ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাপ্তির ভিত্তিতে আমরা এই নির্বাচনের মুখোমুখি হচ্ছি।”

ইয়েদুরাপ্পা আরও বলেছেন, “কংগ্রেস অজান্তেই কথা বলেছে যে কীভাবে নরেন্দ্র মোদী কোনও পরিসংখ্যান ছাড়াই ২ কোটি কর্মসংস্থান তৈরি করেছেন। দেশে ৭ কোটি কর্মসংস্থান তৈরি হয়েছে। গত ১০ মাসে সিদ্দারামাইয়া সরকার কত কর্মসংস্থান তৈরি করেছে? কংগ্রেস সরকার ১০ মাসে একটিও কর্মসংস্থান তৈরি করতে পারেনি।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top