News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভাতেও পাশ জিএসটি, রাজ্যের ক্ষমতা খর্ব করা হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী
Image

লোকসভাতেও পাশ জিএসটি, রাজ্যের ক্ষমতা খর্ব করা হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী

CM MANIKনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ জিএসটি বিল অবশেষে সর্বসম্মতিক্রমে পাশ হল লোকসভাতেও৷ বিরোধী রাজনৈতিক দলগুলির আপত্তির মুখে চারটি সংশোধনী এনে কেন্দ্রীয় সরকার রাজ্যসভায় পেশ করেছিল এই বিলটি৷ সেখানে ধবনী ভোটে পাশ হয় বিলটি৷ এরপর সোমবার লোকসভাতেও এই বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশ এখন কর সন্ত্রাস থেকে মুক্তি পাবে৷
আর এই জিএসটি নিয়ে উদ্বিগ্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার মনে করেন এই বিলের মাধ্যমে রাজ্যের ক্ষমতাকে খর্ব করা হচ্ছে৷ সোমবার মহাকরণে তিনি জানিয়েছেন, জিএসটি বিলটি সংশোধিত আকারে সংসদে পেশ করা হয়েছে৷ এই বিলটির মূল যে বিষয় তার পক্ষে এবং বিপক্ষে দুটোতেই বিতর্ক রয়েছে৷ এদিন তিনি এ প্রসঙ্গে স্পষ্ট করে দেন, সাধারণভাবে যেটা মনে হচ্ছে তাতে রাজ্যের ক্ষমতাকে খর্ব করা হচ্ছে৷ সমালোচনার সুরে তিনি বলেন, এই বিল থেকে সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে কেন্দ্রীভূত হবে৷ তাতে, রাজ্য এবং কেন্দ্র কিভাবে ক্ষমতা ভাগাভাগি করবে সে প্রশ্ণ এদিন মুখ্যমন্ত্রী তুলেছেন৷
তাঁর বক্তব্য, যতক্ষণ পর্যন্ত বিলটি পূর্ণাঙ্গ আকারে আসছেন না ততক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে কিছু বলার সুযোগ নেই৷ তবে, এনিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ আছে বলে তিনি মনে করেন৷
রাজ্যের প্রসঙ্গে তিনি বলেন, হতে পারে আমাদের রাজ্য ছোট, এর রাজস্ব আয়ও কম৷ কিন্তু প্রশ্ণ ছোট বড় নিয়ে নয়৷ মূল প্রশ্ণ যেটা হচ্ছে তা হল রাজ্যের ক্ষমতা নিয়ে৷ জিএসটি বিল নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সংবিধানে রাজ্যগুলিকে সুযোগগুলি দেওয়ার বিষয়ে যেভাবে বলা আছে, সেগুলি একটার পর একটা কেন্দ্রের হাতে কুক্ষিগত করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে৷ অবশ্য এবিল নিয়ে আরো বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলেও তিনি মনে করেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top