News Flash

Image

হাইলাকান্দি জেনারেল অবজারভারের স্ট্রং রুম পরিদর্শন

হাইলাকান্দি (অসম), ১০ এপ্রিল (হি.স.) : সাত নম্বর করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অধীন হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্রে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বুধবার হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনারের কার্যালয় চত্বরে বিদ্যমান ইভিএম, ভিভিপ্যাট–এর স্ট্রং রুম সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত খোঁজখবর নেন জেনারেল অবজারভার আদিত্য কুমার আনন্দ।

এদিন জেনারেল অবজারভার আদিত্য কুমার আনন্দ হাইলাকান্দি পৌঁছেই সরাসরি ইভিএম, ভিভিপ্যাট–এর স্ট্রং রুমে ছুটে যান। সেখানে ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবরে গৌতম, ইভিএম সেলের অফিসার ইনচার্জ, ইলেকশন অফিসার সহ অন্য পদস্থ আধিকারিকদের কাছ থেকে স্ট্রং রুমের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে খোঁজখবর নেন তিনি।

এর পর তিনি ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবরে গৌতমের চেম্বারে গিয়ে এক বৈঠকে মিলিত হয়ে লোকসভা নির্বাচনের জন্য জেলা নির্বাচন বিভাগের প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

Releated Posts

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top