News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সন্ত্রাস ছাড়া কিভাবে রাজনীতি ও নির্বাচন করা যায় তা দেখিয়েছে বিজেপি: মুখ্যমন্ত্রী
Image

সন্ত্রাস ছাড়া কিভাবে রাজনীতি ও নির্বাচন করা যায় তা দেখিয়েছে বিজেপি: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল : সন্ত্রাস ছাড়া কিভাবে রাজনীতি ও নির্বাচন করা যায় তা দেখিয়েছে বিজেপি। ত্রিপুরাতে এটি ইতিহাস হয়ে থাকবে। বুধবার পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিলোনিয়া মহকুমার রাজনগরে এক নির্বাচনী জনসভায় এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। এদিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী কমিউনিস্টদের আক্রমণ করে বলেন, কমিউনিস্টদের আমলে এই জেলায় ৬৯ জন খুন হয়েছেন। এই জেলার মানুষ কখনো তাদের ক্ষমা করবে না। তিনি বলেন সন্ত্রাস ছাড়া কিভাবে রাজনীতি করতে হয় তা দেখিয়েছে বিজেপি। ত্রিপুরাতে এটি ইতিহাস হয়ে থাকবে। বিজেপি মানে সেবাই সংগঠন। মানুষের সেবা করাই এই দলের কাজ। সন্ত্রাস করা কমিউনিস্টদের কাজ।

তিনি আরো বলেন, মানুষ শান্তি চায়। শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করাই মানুষের একমাত্র লক্ষ্য। পরে রাজনীতি। কিন্তু কমিউনিস্টদের অত্যাচার থেকে রক্ষা পেতে মানুষ কংগ্রেস জোটকে ক্ষমতায় আনে। কিন্তু তখনও মানুষ কোন পরিবর্তন পায়। তারা ছিল কমিউনিক শাসনের কার্বন কপি। দেশের মানুষ ধরে নিয়েছিল হয়তো এভাবেই রাজত্ব করতে হয়। রাজনৈতিক শব্দটির পরিভাষা বদলে দিয়েছে বিরোধীরা। কিন্তু ২০১৪ সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসেন তারপর থেকে রাজ্যের সহ দেশের মানুষ জানতে পেরেছে পরিবর্তন কাকে বলে। মানুষের স্বার্থে রাজনীতি করে দেখিয়েছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিজেপি সরকার। এদিনের সভায় মুখ্যমন্ত্রী বলেন ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণ করার পর থেকে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়েছে। রেল – বিমান –  সড়ক সব ক্ষেত্রেই একের পর এক উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী লোকসভা নির্বাচনে পুনরায় নরেন্দ্র মোদির সরকার প্রতিষ্ঠা এবং রাজ্যের দুটি আসনে পদ্ম ফুল ফোটানোর আহ্বান করে মুখ্যমন্ত্রী । এদিনের মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার সহ দক্ষিণ জেলার বিভিন্ন বিজেপি কার্যকর্তারা।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top