News Flash

  • Home
  • খেলা
  • রেকর্ড : ৬ রানে মামনের ৮ উইকেট সেমিফাইনাল নিশ্চিত এগিয়ে চলো-র
Image

রেকর্ড : ৬ রানে মামনের ৮ উইকেট সেমিফাইনাল নিশ্চিত এগিয়ে চলো-র

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সিনিয়র মহিলা ক্রিকেটে দুর্দান্ত জয় পেয়েছে এগিয়ে চলো সংঘ। গ্রুপ লীগে নিজেদের শেষ ম্যাচে নয় উইকেট এর ব্যবধানে দুর্দান্ত জয়ের সুবাদে এগিয়ে চলো সংঘ যথারীতি সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। গ্রুপ লীগের নিজেদের চতুর্থ তথা অন্তিম ম্যাচের মাথায় তৃতীয় জয়। এদিকে মামন রবি দাস তার জীবনের সেরা বোলিং করেছে। ত্রিপুরা সিনিয়র মহিলা দলের নির্ভরযোগ্য ক্রিকেটার মামন রবি দাসের। মামনের আগুন ঝরানো বোলিংয়ে গেলো ম্যাচে জয় পাওয়া নিউ প্লে সেন্টার কার্যত কুপোকাৎ হয়ে গেলো। গুটিয়ে গেলো মাত্র ১৪ রানে। যা অনায়াসেই করে নেয় এগিয়ে চলো সঙ্ঘ। তবে ১০ উইকেটে জয় পেতে পারেনি। হারাতে হয়েছে সুতপা দাসের দলকে ১ টি উইকেট। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের ক্রিকেটে। তালতলা মাঠে অনুষ্ঠিত ম্যাচে বুধবার প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মামনের আগুন ঝরানো বোলিংয়ের সামনে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি সৈকত লস্করের দলের মেয়েরা। দল মাত্র ১৩ ওভার ব্যাট করে গুটিয়ে যায় ১৪ রানে। দল সর্বোচ্চ ৬ রান পায় অতিরিক্ত খাতে। ওপেনার ক্রিশ্টিনা রেমা সর্বাধিক ৪ রান করেন। দলের ৮ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেননি। এগিয়ে চলোর পক্ষে মামন রবিদাস ৬ রানে ৮ টি এবং মৌচৈতি দেবনাথ ৫ রানে ২ টি উইকেট দখল করেন। মামন ১ ওভারে ৪ টি উইকেট নিয়েছেন। প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। জবাবে খেলতে নেমে ১৫ বল খেলে ১ উইকেট হারিয়ে জযের লক্ষ্যে পৌঁছে যায় এগিয়ে চলো সঙ্ঘ। দলের পক্ষে মৌমিতা সাহা ৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৮ রানে এবং স্নিগ্ধা সরকার ২ রানে অপরাজিত থেকে যান। আসরে ৪ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে এ ডি নগরের সঙ্গে শীর্ষে রয়েছে এগিয়ে চলো সঙ্ঘ। এডি নগর প্লে সেন্টার এবং এগিয়ে চলো সংঘ সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top