News Flash

  • Home
  • খেলা
  • রেকর্ড রানে লাল বাহাদুরকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে ব্লাডমাউথ
Image

রেকর্ড রানে লাল বাহাদুরকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে ব্লাডমাউথ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রেকর্ড স্কোর ব্লাড মাউথের। ‌ দুদিন আগে জুটমিল কোচিং সেন্টারের গড়া ৩৭৪ রান সংগ্রহের রেকর্ডও মঙ্গলবারে ভেঙে দিয়েছে ব্লাড মাউথ । ‌বিশাল রানের ব্যবধানে জয় লাভ করে ব্লাডমাউথ এখন সেমিফাইনালের পথও যথেষ্ট সুগম করে নিয়েছে। ‌টিসিএ পরিচালিত সিনিয়র মহিলা ক্রিকেট টুর্নামেন্টে মঙ্গলবার তালতলা মাঠে ব্লাডমাউথ ক্লাবের মুখোমুখি হয় লালবাহাদুর ব্যায়ামাগার। ম্যাচে ব্লাডমাউথ ক্লাব ৩৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিলো লালবাহাদুর শিবিরকে। টসে জয়লাভ করে ব্লাডমাউথ ক্লাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। অধিনায়কের নেয়া এই সিদ্ধান্তকে দারুণভাবে কাজে লাগালো দলের ব্যাটসম্যানরা। বিশেষ করে তিনজন ব্যাটসম্যান তো দারুন খেললেন। নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে ব্লাডমাউথ ক্লাবের স্কোর দাঁড়ায় ৩৮৪ রানে। ঘরোয়া মহিলা ক্রিকেটে রেকর্ড স্কোর। ব্যাটে দলের পক্ষে অম্বিকা দেবনাথ ১১৭ বল খেলে ১৯ টি চারের সাহায্যে অনবদ্য মেজাজে ১২৬ রান করেন। এছাড়া, পূজা পাল ৫১ বল খেলে 12 টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাকিয়ে ৮০ রান সংগ্রহ করে। অনামিকা দাস ৭০ বল খেলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন। পরবর্তীতে আম্বেসা দাস ১৮, প্রিয়া ত্রিপুরা নট আউট ১২, দেবাদৃতা দেব ১৮, নিবেদিতা দাস ১০ রানে অক্ষত থাকেন। অতিরিক্ত থেকে দল পায় ৩৪ রানের ভরসা। বলে লালবাহাদুরের পক্ষে মমিতা নোয়াতিয়া ৩টি, রেশমি নোয়াতিয়া ২ টি এবং একটি করে উইকেট দখল করেন রিফু দেববর্মা, এলিজা দেববর্মা, নিষিকা দেববর্মারা। জয়ের জন্য লালবাহাদুর দলের সামনে টার্গেট দাঁড়ায় ৩৮৫ রানের। যাকে হাসিল করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়ে চাপে পড়ে গেল দল। এই চাপ থেকে আর বেরোতে পারলো না লালবাহাদুর শিবির। সুবাদে ১৭.৩ ওভারেই সব উইকেট হারিয়ে মাত্র ৩৭ রানই করতে সক্ষম হয় দল। ব্যাটসম্যান হিসেবে একমাত্র রেশমি নোয়াতিয়া ১৯ রান করে।এছাড়া, আর কেউই ভরসা যোগাতে পারেনি। ব্লাডমাউথ ক্লাবের হয়ে বলে দুটি করে উইকেট নেন পায়েল নম:, অম্বেসা দাস, পূজা পাল ও রুমা দাসরা। সুবাদে বিশাল রানের ব্যবধানে জয় হাসিল করে নিলো ব্লাডমাউথ ক্লাব। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সের নিরিখে পূজা পাল পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top