News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নির্বাচনী আদর্শ আচরণ বিধি লংঘন করার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত তিন
Image

নির্বাচনী আদর্শ আচরণ বিধি লংঘন করার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত তিন

আগরতলা, ৯ এপ্রিল : নির্বাচনী আদর্শ আচরণ বিধি লংঘন করার অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন পার্থ প্রতিম দেবরায়। আজ স্মিতা মল এম এস, অধিকর্তা, প্রাথমিক শিক্ষা অধিকার দ্বারা স্বাক্ষরিত আদেশপত্র এফ.৫(১২৫)- ডিইই/ডিপি/২০২৪/৩০ মূলে পার্থ প্রতিম দেবরায় চাকরি থেকে বরখাস্ত হয়েছেন। শ্রী দেবরায় সদর মহকুমার নবীন পল্লী জেবি স্কুলের আন্ডার গ্রাজুয়েট শিক্ষক পদে কর্মরত ছিলেন।

কমান্ডেন্ট, টি এস আর সপ্তম ব্যাটেলিয়ান, স্বাক্ষরিত আদেশপত্র নং ১২৯/টি এস আর-৭/এস ইউ এস পি/ইএসটিটি/২০১৮/৩৬১৪-২৬ মূলে টি এস আর সপ্তম ব্যাটেলিয়ানের কর্মী কিষান দেববর্মাকে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে আজ সাময়িক চাকরি থেকে বরখাস্ত করা হয়।অন্যদিকে নৃপেন্দ্র চন্দ্র শর্মা, অধিকর্তা, মধ্যশিক্ষা স্বাক্ষরিত নং.এফ.৫(১-৪০৩৩)এসই/ই(ডিপি)/২০২৪ মূলে গতকাল মোহনপুর মহকুমার গোপালনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী(নাইট গার্ড) রসু চৌধুরীকে নির্বাচনী আদর্শ আচরণবিধি লংঘন করার অভিযোগে সাময়িক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Releated Posts

বড়দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। আজ রাজধানীর…

ByByReshmi Debnath Aug 4, 2026

নয়াদিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বিষয় ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার সম্ভাবনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা নয়াদিল্লি সফরে যাচ্ছেন। এই সফরে দলের সাংগঠনিক বিষয়, আসন্ন…

ByByReshmi Debnath Aug 4, 2026

নিয়মিত হবে টেট, কিন্তু শূন্যপদ ও আর্থিক সামর্থ্য বিবেচনা করে ধাপে ধাপে হবে শিক্ষক নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরা সরকার নিয়মিতভাবে টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) আয়োজন অব্যাহত রাখবে। তবে শিক্ষক নিয়োগ করা হবে…

ByByReshmi Debnath Aug 4, 2026

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top