News Flash

  • Home
  • খেলা
  • এক রানে ব্লাড মাউথের রুদ্ধশ্বাস জয় জয়নগর ক্রিকেট ক্লাবের বিজয় রথ থামলো
Image

এক রানে ব্লাড মাউথের রুদ্ধশ্বাস জয় জয়নগর ক্রিকেট ক্লাবের বিজয় রথ থামলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রুদ্ধস্বাস জয় হাসিল করলো ব্লাড মাউথ ক্লাব। টি ২০ ক্রিকেটে মাত্র ১ রানের ব্যবধানে ব্লাড শিবির হারিয়ে দিলো জেসিসিকে। সোমবার পিটিএ মাঠে ঘটলো এই ঘটনা। টসে জয়লাভ করে ব্লাডমাউথ শিবির প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যদি ও সুযোগটাকে খুব একটা কাজে লাগাতে পারেনি দলীয় ব্যাটসম্যানরা। এরপর ও নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে ব্লাডমাউথ দলের স্কোর দাঁড়ায় ১২২ রানে। ব্যাটে দলের পক্ষে সৌরভ দাস সর্বাধিক ৪৩ রান করেন।এছাড়া বিক্রম কুমার দাস ২০, আকাশ ১০, দেবরাজ দে ১১ রান সহ অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১৩ রানের। বলে জেসিসির পক্ষে পারভেজ সুলতান ৩টি, শুভম ঘোষ ২টি এবং একটি করে উইকেট নেয় ইন্দ্রজিৎ দেবনাথ, অনিকেত শর্মারা। জয়ের জন্য জেসিসির সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৩ রানের। যাকে পাল্টা খেলতে নেমে প্রায় হাসিল ও করে নিয়েছিল দল।তবে ভাগ্য মন্দ জেসিসির। ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২১ রানই করতে সক্ষম হয় দল। ব্যাটে দলের হয়ে হিমাংশু সিং ২৮, রিমন সাহা ১৯,অভিনব ১০, বিপিন শর্মা ১০ এবং  পারভেজ সুলতান ৩০ রানে নট আউট থাকলে ও তা দলের পরাজয় রুখতে পারেনি। ব্লাডমাউথ দলের পক্ষে আকাশ ৩ টি এবং দুটি করে উইকেট দখল করে সৌরভ দাস, সানি সিংরা। একটি উইকেট দখল করে জয়দীপ ভট্টাচার্য। সুবাদে রোমাঞ্চকর জয় হাসিল করে নিলো ব্লাডমাউথ ক্লাব।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top