ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রুদ্ধস্বাস জয় হাসিল করলো ব্লাড মাউথ ক্লাব। টি ২০ ক্রিকেটে মাত্র ১ রানের ব্যবধানে ব্লাড শিবির হারিয়ে দিলো জেসিসিকে। সোমবার পিটিএ মাঠে ঘটলো এই ঘটনা। টসে জয়লাভ করে ব্লাডমাউথ শিবির প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। যদি ও সুযোগটাকে খুব একটা কাজে লাগাতে পারেনি দলীয় ব্যাটসম্যানরা। এরপর ও নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেটের বিনিময়ে ব্লাডমাউথ দলের স্কোর দাঁড়ায় ১২২ রানে। ব্যাটে দলের পক্ষে সৌরভ দাস সর্বাধিক ৪৩ রান করেন।এছাড়া বিক্রম কুমার দাস ২০, আকাশ ১০, দেবরাজ দে ১১ রান সহ অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১৩ রানের। বলে জেসিসির পক্ষে পারভেজ সুলতান ৩টি, শুভম ঘোষ ২টি এবং একটি করে উইকেট নেয় ইন্দ্রজিৎ দেবনাথ, অনিকেত শর্মারা। জয়ের জন্য জেসিসির সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৩ রানের। যাকে পাল্টা খেলতে নেমে প্রায় হাসিল ও করে নিয়েছিল দল।তবে ভাগ্য মন্দ জেসিসির। ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১২১ রানই করতে সক্ষম হয় দল। ব্যাটে দলের হয়ে হিমাংশু সিং ২৮, রিমন সাহা ১৯,অভিনব ১০, বিপিন শর্মা ১০ এবং পারভেজ সুলতান ৩০ রানে নট আউট থাকলে ও তা দলের পরাজয় রুখতে পারেনি। ব্লাডমাউথ দলের পক্ষে আকাশ ৩ টি এবং দুটি করে উইকেট দখল করে সৌরভ দাস, সানি সিংরা। একটি উইকেট দখল করে জয়দীপ ভট্টাচার্য। সুবাদে রোমাঞ্চকর জয় হাসিল করে নিলো ব্লাডমাউথ ক্লাব।

এক রানে ব্লাড মাউথের রুদ্ধশ্বাস জয় জয়নগর ক্রিকেট ক্লাবের বিজয় রথ থামলো
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















